Saturday, April 4, 2026

রাত পোহালেই দ্বিতীয় দফা: ভোটগ্রহণ হাইভোল্টেজ নন্দীগ্রাম-সহ ৩০ কেন্দ্রে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ ভোটগ্রহণ ১ এপ্রিল বৃহস্পতিবার। দ্বিতীয় দফায় সবার নজর নন্দীগ্রামে (Nandigram)। সেখানে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিপরীতে বিজেপির শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রাম। জারি হয়েছে 144 ধারা। থানার দায়িত্ব নিয়েছেন একজন এসপি পদমর্যাদার আধিকারিক।

বৃহস্পতিবার, চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। নন্দীগ্রাম ছাড়াও বৃহস্পতিবার ভোটগ্রহণ দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি কেন্দ্রে। ভোট রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মোট ৩০টি কেন্দ্রে। পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন- নন্দীগ্রামে বামপ্রার্থীর ভাষণে ‘লাইক’ কলকাতার তৃণমূল কাউন্সিলরের,অভিযোগ ঘিরে চাঞ্চল্য

দ্বিতীয় দফার ভোট গ্রহণ রয়েছে যে কেন্দ্র করে সেগুলি হল:

নন্দীগ্রাম, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী, গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।

নন্দীগ্রাম ছাড়াও নজরে রয়েছে চণ্ডীপুর, হলদিয়া, খড়গপুর বাঁকুড়া বিষ্ণুপুর, কেশপুর, ডেবরা এসব কেন্দ্রগুলিতে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে রয়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। রয়েছেন সোহম, হিরণ, সায়ন্তিকা। ডেবরা মুখোমুখি প্রাক্তন 2 আইপিএস। তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীরের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। সবারই ভোট-ভাগ্য নির্ধারণ হচ্ছে পয়লা এপ্রিল। তবে ফল জানতে অপেক্ষা করতে হবে পুরো একমাস। ২ মে বাংলা-সহ পাঁচ রাজ্যের ফল ঘোষণা।

আরও পড়ুন- সর্বস্তরের ক্ষুদ্রসঞ্চয়ে সুদ কমালো কেন্দ্র

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...