Wednesday, June 24, 2026

গুগল ম্যাপ এবার থেকে পলিউশন ফ্রি রাস্তার খোঁজ দেবে গাড়ির চালকদের

Date:

Share post:

গুগল ম্যাপে (Google map) এবার নতুন চমক। যেকোনো জায়গায় যে কোনও রাস্তা খুঁজে নিতে চালকদের (driver of car and cab) এক এবং একমাত্র ভরসা গুগল ম্যাপ। শুধু আপনাকে রাস্তা দেখিয়ে ক্ষ্মান্ত হবে না। দেখিয়ে দেবে শর্টকাট রাস্তা অর্থাৎ কত দ্রুত আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। সঙ্গে জানিয়ে দেবে পলিউশন ফ্রি ( pollution free rout) রাস্তা কোনটি। যে রাস্তায় দূষণ কম অর্থাৎ যে রাস্তায় কার্বন নির্গমন এর পরিমাণ কম সেই রাস্তা আপনাকে গুগল ম্যাপ দেখিয়ে দেবে। যাতে আপনি গাড়িতে চেপে গন্তব্য পৌঁছবেন অথচ পরিবেশ দূষণের শিকার হতে হবে না।

তবে এই সুবিধা এখনই এ দেশে চালু হচ্ছে না। গুগলের তরফে জানানো হয়েছে, আপাতত আমেরিকায় চালু হবে এটি। এর পর ধীরে ধীরে বাকি দেশ এবং মহাদেশেও চালু হয়ে যাবে। পরিবেশবিদদের মতে গুগলের এই নতুন ফিচার চালু হলে তা পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সহায়ক হতে চলেছে। তাই চালকদের মধ্যে এই ফিচার ব্যবহারের আগ্রহ বাড়বে। আপাতত নতুন এই ফিচারের কাজ চলছে জোরকদমে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...