Saturday, April 4, 2026

ইমরান সরকারের বড় সিদ্ধান্ত, ভারত থেকে তুলো ও সুতো আমদানির অনুমতি

Date:

Share post:

পাকিস্তানের ইমরান সরকারের বড় সিদ্ধান্ত। বিগত কয়েক বছর ধরে ভারত ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে থাকা বরফটি এখন গলে যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় কাউন্সিল (Pakistan’s Economic Coordination Council) ভারত থেকে তুলো ও সুতো আমদানির অনুমতি দিয়েছে।

সংবাদসংস্থা রয়টার্স-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, পাকিস্তান মন্ত্রিসভার তরফে ভারত থেকে তুলো এবং সুতো আমদানির অনুমোদন দিয়েছে। এছাড়াও পাকিস্তান মন্ত্রিসভা বেসরকারী খাতকেও ভারত থেকে চিনি আমদানির অনুমতি দিয়েছে। এ বিষয়ে পাকিস্তান থেকে ভারতকে অনুরোধ করা যেতে পারে বলে জানা গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, পাকিস্তান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠির জবাবে ইমরান খান প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন এবং বলেছিলেন যে পাকিস্তানের জনগণও ভারত সহ প্রতিবেশী সব দেশের সঙ্গে শান্তি ও সহযোগিতামূলক সম্পর্ক চায়।

আরও পড়ুন-রাতের ট্রেনে আর ফোন-ল্যাপটপে চার্জ দেওয়া যাবে না, নয়া নির্দেশিকা রেলের

ইমরান খান লিখেছেন, “আমরা বিশ্বাস করি যে দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা ভারত ও পাকিস্তানের মধ্যকার বিশেষত জম্মু ও কাশ্মীর বিরোধের সমস্ত সমস্যার সমাধানের উপর নির্ভর করে। ইতিবাচক এবং উত্পাদনশীল মিথস্ক্রিয়তার জন্য সৌহার্দ্যের পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেছিলেন যে, তিনি কোভিড -১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় জনসাধারণের মঙ্গল কামনা করতে চান।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। ইমরান খানকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ভারত পাকিস্তানের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং এর জন্য সন্ত্রাসমুক্ত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদি তার চিঠিতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কথাও উল্লেখ করেছেন এবং ইমরান খান ও পাকিস্তানের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...