Monday, June 8, 2026

প্রকাশ করেও ফাঁসে শুভেন্দু, নন্দীগ্রামকে রক্ষা করতে মমতার নির্দেশেই ওই চিঠি

Date:

Share post:

“২০০৭ সালে নন্দীগ্রামে যে পুলিশি অভিযান হয়েছিলো, সে বিষয়ে আগাম খবর ছিলো শুভেন্দু ও শিশির অধিকারীর কাছে, তাঁরা জানতেন৷” ভোটপ্রচারের শেষলগ্নে এই চাঞ্চল্যকর অভিযোগই এনেছেন নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা চাঞ্চল্যকর অভিযোগে বেসামাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রবল চাপে পড়ে পুরোনো একটি চিঠি প্রকাশ করলেন৷

কিন্তু এতে শুভেন্দু আরও ফাঁসলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এই চিঠি প্রকাশ্যে এনে নিজেই নিজের অস্বস্তি বাড়ালেন শুভেন্দু অধিকারী৷ কারন সংশ্লিষ্ট সবাই জানেন, শুভেন্দু অধিকারী এই চিঠি লিখেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে৷ নন্দীগ্রামের সাধারণ মানুষের উপর যাতে বামফ্রন্ট সরকারের পুলিশ ঝাঁপিয়ে না পড়ে, সে কথা ভেবেই সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে শুভেন্দুকে নির্দেশ দিয়েছিলেন মমতা৷ রাজনৈতিক মহলের অভিমত, ওই সময়ে মমতার নির্দেশ ছাড়া শুভেন্দুর সাহস ছিলোনা বুদ্ধবাবুকে চিঠি লেখার৷ তাই এই চিঠি সামনে এনে শুভেন্দু এখন সাফাই দেওয়ার চেষ্টা করলেও, আখেরে তাঁর বিপক্ষেই যাচ্ছে৷

ওই চিঠির কথা উল্লেখ করে শুভেন্দু-শিবির বলছে, নন্দীগ্রামে যাতে পুলিশি অভিযান না হয়, সেই দাবি জানিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু৷

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী-র তরফে প্রকাশিত এই চিঠি প্রকাশ করে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে,তা ধোপে টিঁকছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...