Saturday, June 13, 2026

ইঙ্গিতে ছোবল তুলে কোচবিহারে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার মিঠুনের

Date:

Share post:

মুখে কিছু বললেন না। ইঙ্গিতে দেখালেন সাপের ছোবল। কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে এভাবেই ইঙ্গিতে প্রচার শুরু করলেন বিজেপি (Bjp) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বুধবার, দিনহাটা, তুফানগঞ্জে চারজন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি।

দিনহাটা যখন সভা করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee), তখন মিঠুন চক্রবর্তী দিনহাটা ও সিতাই এলাকার দুই প্রার্থীর হয়ে সাহেবগঞ্জে সভা করেন। পরে তুফানগঞ্জ ও নাটাবাড়ি কেন্দ্রের প্রার্থীর হয়ে তুফানগঞ্জ রোড শো করেন। দিনহাটায় নিশীথ প্রামাণিক (Nishith Pramanik), নাটাবাড়ি ও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী মিহির গোস্বামী (Mihir Goswami) ও মালতি রাভা (Malati Rava) রায়ের সমর্থনে রোড শো করেন।

মিঠুন বলেন, “অনেকে বলে আমি নাকি সুবিধাবাদী! কিন্তু আমি যদি সুবিধাবাদী হতাম, আমায় তো সবাই অফার করেছিল আপনি নির্বাচনে দাঁড়ান। আমি কি দাঁড়িয়েছি?” তবে মিঠুনের রুপোলি পর্দার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েও প্রচার সভায় ভিড় টানতে পারেনি বিজেপি।

আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে নন্দীগ্রাম আন্দোলনের অভিযুক্তরা

Advt

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...