Friday, April 3, 2026

সর্বস্তরের ক্ষুদ্রসঞ্চয়ে সুদ কমালো কেন্দ্র

Date:

Share post:

স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। চলতি অর্থবর্ষের (২০২১-২০২২) প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) স্বল্প সঞ্চয় (Small savings scheme) ও পিপিএফের (Provident Fund) সুদ কমাল কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) সুদ কমছে ০.৭ শতাংশ। ওদিকে ন‌্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) সুদ এর আগে পাওয়া যেত বছরে ৬.৮ শতাংশ, এখন তা থেকে কমিয়ে করা হল ৫.৯ শতাংশ। কিষাণ বিকাশ পত্রে সুদ ৬.৯ শতাংশ থেকে কমে হল ৬.২ শতাংশ। সুকন‌্যা সমৃদ্ধি অ‌্যাকাউন্ট স্কিমে সুদ ৭.৬ থেকে কমে হয়েছে ৬.৯ শতাংশ। পিপিএফের সুদ ৭.১ শতাংশ থেকে কমে করা হল ৬.৪ শতাংশ। মাসিক আয় প্রকল্পে (MIA) সুদ ৬.৬ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫.৭ শতাংশ। এমনকী প্রবীণ নাগরিকদের জন‌্য সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে সুদ ৭.৪ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৫ শতাংশ।

আরও পড়ুন- নন্দীগ্রামে বামপ্রার্থীর ভাষণে ‘লাইক’ কলকাতার তৃণমূল কাউন্সিলরের,অভিযোগ ঘিরে চাঞ্চল্য

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...