Wednesday, June 24, 2026

বাঁকুড়ায় পুলিশের উর্দি পড়ে সাধারণ মানুষকে মারধর

Date:

Share post:

বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে পুলিশের পোশাক পড়ে বাড়ি বাড়ি গিয়ে লাঠিচার্জ করল একদল দুষ্কৃতী। বড়জোড়ার পখন্না গ্রামে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকালেই এই মারধর চালানো হয়। এই হামলা প্রসঙ্গে তৃণমূলের অভিযোগ বহিরাগত গুণ্ডা দিয়ে এই হামলা চালিয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির অভিযোগ পুলিশের উর্দি পড়ে এই লাঠিচার্জ করেছে তৃণমূল।

আজ সকালে বাঁকুড়ার ভৈরবস্থানে পুজো দিয়ে বুথ ঘুরে দেখেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। মানুষের আশীর্বাদও নেন। এরপর ইভিএম মেশিন খারাপ থাকায় সরব হন তিনি। এইনিয়ে তিনি কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘দুটি বুথে ইভিএম মেশিন কাজ করছে না। সমস্যা হচ্ছে। ওই দুটো আমাদের ভাল বুথ। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।’ এইনিয়ে একটি টুইটও করেন তিনি। টুইটে সায়ন্তিকা লিখেছেন, “চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না।”

এরপর আরও একটি টুইট করেন সায়ন্তিকা। সেখানে তিনি লেখেন, “বারংবার বলা সত্ত্বেও কেউই এই বিষয়টিতে কোনো হস্তক্ষেপ করছেন না। তাতেও আমরা ভয় পাইনা। যারা ভোট না দিতে পেরে চলে গেছে তাঁরা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি ,মানুষের জন্য ফিরে আসবেন।”

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...