Saturday, June 27, 2026

সফরসূচি বদল, আজও দিনভর নন্দীগ্রামেই থাকবেন মমতা

Date:

Share post:

কথা দিয়েছিলেন নন্দীগ্রামের মানুষদের পাশে থাকবেন। আর সেইমত গত রবিবার থেকেই নিজ রণক্ষেত্র, নন্দীগ্রামেই রয়েছেন তৃণমূল সুপ্রিমো। ভোট প্রচার, জনসংযোগ ছাড়াও সেখানকার আইনি ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানেই ভোটগ্রহণের দিন পর্যন্ত মানুষের পাশে থাকার কথা ছিল তাঁর। কিন্তু ভোটগ্রহণ শেষ হলেও EVM সিল করা, তা নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছনো পর্যন্ত, পুরো নির্বাচনী ব্যবস্থা কড়া নজরে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের দিন সমস্ত কাজ শেষ করে উত্তরবঙ্গের উদ্দেশ্য রওনা দেবেন তিনি।

দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোট শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে কোথাও EVM মেশিন খারাপ, কোথাও রাজনৈতিক সংঘর্ষ। বিক্ষিপ্ত ঘটনার কথা লেগেই রয়েছে। এরই মধ্য চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রাম। এর আগেও তৃণমূল নেত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন। বহিরাগত গুণ্ডা এনে ভোটদাতাদের ভয় দেখাচ্ছেন শুভেন্দু, এরকমই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। এমনকি এইনিয়ে নন্দীগ্রামের মানুষদের বারবার সচেতন করেছেন তিনি। কিন্তু কমিশনের ওপর ভরসা না করতে পেরে নিজেই ভোটের খুঁটিনাটি দেখবেন তিনি। তাই নিজের সফরসূচি বদল করলেন তৃণমূল সুপ্রিমো।

Advt

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...