Monday, June 22, 2026

‘রেকর্ড সংখ্যায় ভোট দিন’, রাজ্যে আসার আগেই বাংলায় ট্যুইট নরেন্দ্র মোদির

Date:

Share post:

ভোটপ্রচারে আজ, বৃহস্পতিবারই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। তার আগেই বাংলায় ট্যুইট করে রেকর্ড ভোটদানের অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷

প্রসঙ্গত, গত ২৭ মার্চ প্রথম দফার ভোটের দিনও বাংলায় ট্যুইট করে একই কথা বলেছিলেন নরেন্দ্র মোদি।
রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হওয়ার ঠিক আগে বাংলায় ট্যুইট করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।” ইংরেজিতে ট্যুইট করেও একই বার্তা দিয়েছেন তিনি।

আজ দুপুরেই প্রধানমন্ত্রী প্রথমে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে ও পরে বিকেলের দিকে হাওড়ার উলুবেড়িয়ায় জনসভা করবেন। এই দুই সভায় মোদি কী বার্তা দেন সেদিকেই নজর সকলের।

পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমের দ্বিতীয় দফার ভোটগ্রহণও শুরু হয়েছে। অসমিয়া ভাষায় টুইট করেও সেখানকার ভোটারদেরও বার্তা দিয়েছেন মোদি।

আরও পড়ুন:সফরসূচি বদল, আজও দিনভর নন্দীগ্রামেই থাকবেন মমতা

Advt

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...