Saturday, April 4, 2026

ছেলেকে প্রাণনাশের হুমকি, হাউ হাউ করে কাঁদছেন নন্দীগ্রামে তৃণমূল এজেন্টের মা!

Date:

Share post:

ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রাম (Nandigram)। সকাল থেকেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত বাংলার হাইভোল্টেজ নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র। কিন্তু এবার যে ছবি ধরা পড়ল, তা কার্যত নজিরবিহীন।

নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গ্রহণের মধ্যেই বয়ালের একটি বুথে তৃণমূলের এজেন্টকে (TMC Agent) বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এজেন্ট শ্যামল জানা বুথে গেলে তাঁকে হুমকি দেয় বিজেপির (BJP) লোকেরা। ভয়ে বুথ ছেড়ে বাড়িতে চলে আসেন তৃণমূল এজেন্ট। এরপর পুলিশকে (Police) ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।

এরপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (CRPF) তৃণমূলের এজেন্টকে নিয়ে যেতে তাঁর বাড়িতে যায়। কিন্তু অশান্তির আশঙ্কায় এলেন না তৃণমূলের এজেন্ট। পুলিশ তাঁর বাড়িতে গিয়ে নিরাপত্তা আশ্বাস দেয়। তা সত্ত্বেও বাড়ি থেকে বেরোননি ওই এজেন্ট।

তৃণমূল এজেন্টের মা বলেন, এখন তো নিরাপত্তা থাকবে। কিন্তু এরপর কী হবে। পুলিশ থাকবে না। সংবাদ মাধ্যমের লোক থাকবে না। কিন্তু আমাদের থাকতে হবে। আমি ছেলে, বৌমা ও ছোট্ট নাতিকে নিয়ে থাকি। আমাদের পরিবারকে বাড়িতে ঢুকে হুমকি দেওয়া হয়েছে। ছেলেকে মারধর করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।”

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...