Sunday, June 21, 2026

সকালে ভোট দিয়ে বুথে বুথে ঘুরছেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি

Date:

Share post:

সকালে নিজের ভোট দিয়ে বিভিন্ন বুথে ঘুরছেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী, সিপিএমের মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। তিনি বলেছেন, “এখনও পর্যন্ত যে কটা জায়গায় গিয়েছি, ভোট ঠিকঠাক হচ্ছে৷ পোলিং এজেন্টরা এখনও পর্যন্ত বুথে আছেন। সব দলেরই পোলিং এজেন্ট বসেছে। যাঁরা ভোটার, সাধারণ মানুষ, তাঁদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।’ একইসঙ্গে হুমকি দেওয়ার অভিযোগ এনে বামপ্রার্থী বলেছেন, “গতকাল রাত থেকে হুমকি দেওয়া চলছে। পোলিং এজেন্ট বসতে না দেওয়ার নিয়ে হুমকি দেওয়া হয়েছে। দু-একটা জায়গা থেকে EVM খারাপ হয়ে যাওয়ার খবর এসেছে। দেখা যাক কী হয়।’ দুই হেভিওয়েট প্রতিপক্ষ নিয়ে মীনাক্ষির বক্তব্য, “যে লড়ছে লড়ুক। মানুষ লড়ছে। ভোট দিচ্ছে। গত দুদিন ধরে নন্দীগ্রামের যা আবহ দেখেছি, তাতে ভোট দিতে যাওয়ার ব্যাপারে মানুষ নিশ্চিত। মানুষ ভোট দিচ্ছেন।”

আরও পড়ুন:তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, উত্তপ্ত কেশপুর

Advt

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...