Wednesday, June 24, 2026

আইপিএল শুরু আগেই বড় ধাক্কা সিএসকে শিবিরে

Date:

Share post:

বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস( chennai super kings)। সিএসকে থেকে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড(  Josh Hazlewood)। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল( ipl)। তার আগে হ্যাজেলউডের নাম তুলে নেওয়া চিন্তায় রাখছে সিএসকেকে। অ্যাশেজের আগে নিজেকে তরতাজা রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন হ্যাজেলউড।

এদিন তিনি বলেন,”  “১০ মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয়েছে। বিভিন্ন সময় থাকতে হয়েছে নিভৃতবাসে। ক্রিকেট থেকে ছুটি নিয়ে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই। আগামী ২ মাস অস্ট্রেলিয়ায় থাকব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় সফর রয়েছে, টি-২০ বিশ্বকাপও রয়েছে, তার পর অ্যাশেজ। আগামী ১২ মাস লম্বা ক্রিকেটসূচি। নিজেকে ফিট রাখতে চাই।”

এর আগে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার মিচেল মার্শ নাম সরিয়ে নেন আইপিএল থেকে।

আরও পড়ুন:আইসিসির একদিনের ক্রিকেটে শীর্ষেই রইল বিরাট

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...