Wednesday, June 24, 2026

কেশপুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ

Date:

Share post:

দফায় দফায় উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। বৃহস্পতিবার ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণ শুরু আগে থেকেই হিংসা ও অশান্তির খবর সামনে এসেছে। এরইমধ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। গাড়ি ভাঙচুরের অভিযোগ।

বিজেপি-র প্রার্থী প্রীতীশরঞ্জন কোনারের নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এবং আরও এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-দ্বিতীয় দফায় নজরে তারকা প্রার্থীরা: বুথে ঘুরছেন হিরণ-সায়ন্তিকা-সোহম

জানা গিয়েছে, পোলিং এজেন্টকে বুথে বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে অই এলাকায়। তন্ময় ঘোষের দাবি, গর্গজপোতা প্রাথমিক বিদ্যালয়ে ১৭৩ নম্বর বুথে তাঁদের এজেন্টকে বসাতে গিয়েছিলেন। প্রার্থী প্রীতীশের গাড়ি নিয়ে ওই বুথে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, তখনই তাঁদের উপর চড়াও হন তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনে রড, পিস্তল দিয়ে তাঁদের মারধর করা হয় বলেও তাঁর দাবি। গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানান তন্ময়। এই ঘটনায় আহত হয়েছেন তন্ময়ের সঙ্গে থাকা মহিলা এজেন্ট। সূত্রের খবর, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...