Thursday, April 2, 2026

চুরি করতে ঢুকে বিপুল টাকা দেখে হার্ট অ্যাটাক চোরের !

Date:

Share post:

চুরি করেছিল পেটের টানে। কিন্তু বুঝতে পারেনি যে এতটা টাকা ভরতে হবে ঝুলিতে! যা আশা ছিল, তার থেকে ঢের বেশি টাকা চুরি করতে পারল তারা৷ ফলে এত টাকা দেখে হার্ট অ্যাটাকই হয়ে গেল চোরের৷ তার চিকিৎসার পিছনেই খরচ করতে হল চুরির অর্ধেকের বেশি টাকা! ঘটনাস্থল উত্তরপ্রদেশের বিজনৌর৷
দুই চোর জোট বেঁধে করেছিল চুরি৷ এক চোর পুলিশের জালে ধরা পড়তেই ঘটনা প্রকাশ্যে এল৷ তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, ফেব্রুয়ারি মাসে কোটওয়ালি দেহত এলাকায় চুরি করে এই দুই চোর৷ সেখান থেকেই তুলে নিয়ে আসতে পারে প্রচুর অর্থ৷
বিজনৌর পুলিশ এসপি ধরম বীর সিং জানিয়েছেন যে, নবাব হায়দার নামে এক ব্যক্তির বাড়িতে ফেব্রুয়ারি মাসের ১৬ বা ১৭ তারিখ চুরির উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়ে দুই চোর৷ এরপর হায়দার সাহেব অভিযোগে জানান যে ৭ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে৷ পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে শুরু হয় তদন্ত৷ এরপর দুই অভিযুক্ত চোরের খোঁজ পায় পুলিশ৷ তাদের নাম নৌশদ ও এজাজ৷ দু’জনের বয়সই তিরিশের কাছাকাছি৷ এদের মধ্যে একজন তখনও হাসপাতালে ভর্তি৷ অন্যজনকে নাঙ্গিয়া থানা এলাকার আলিপুর থেকে গ্রেফতার করে পুলিশ৷ এক চোরের থেকে অন্য চোরের তথ্য পান পুলিশ কর্তারা!
আর সেখানেই জানা যায় যে এত টাকা পেয়ে একজন চোরের হার্ট অ্যাটাক হয়েছে। সে হাসপাতালে ভর্তি। আর তাকে বাঁচাতে চুরির অর্ধেক টাকাই খরচ হয়ে গিয়েছে। একেই বলে কপালের ফের।

Advt

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...