Thursday, April 2, 2026

বিশ্বকাপ জয়ের দশ বছরের দিনে মাহির মারা ছক্কা যুবরাজের পোস্টে

Date:

Share post:

বিশ্বকাপ( World cup)  জয়ের দশ বছরের দিনে আবেগে ভাসছে গোটা ভারতবাসী। বাদ গলেন না ২০১১ সালে ভারতীয় দলে অংশ নেওয়া ক্রিকেটাররা। আবেগে ভাসলেন যুবরাজ সিং( yuvraj singh) ও। এদিন মহেন্দ্র সিং ধোনির( MS Dhoni) সেই ছয় মারা নিয়ে টুইট যুবরাজের। লিখলেন, ‘কোন দিনও ভুলবো না সেই ছয়।

এদিন টুইটারে যুবি লেখেন,”এমন আবেগ ভাষায় প্রকাশ করা যাবে না। তবে মাহির কথা বিশেষ ভাবে বলতে চাই। ম্যাচ জিততে অবশ্যই ভাল লাগে। কিন্তু কীভাবে বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচ জিতছি সেটাও খুব গুরুত্বপূর্ণ। বল গ্যালারিতে ফেলে ম্যাচ জেতার মধ্যে আলাদা সম্মান ও মর্যাদা বহন করে। তাই ওর সেই ছক্কা ভোলা যাবে না।”

২০১১ সালের বিশ্বকাপে টুর্নমেন্ট সেরা হয়েছিলেন যুবরাজ। সেই বিশ্বকাপে ৯ ম্যাচে ৩৬২ রান করার পাসাপাশি ১৫ উইকেট নেন তিনি। দলের হয়ে খেলতে পেরে উচ্ছসিত যুবি। এই নিয়ে টুইটারে যুবি লেখেন,” দেখতে দেখতে বিশ্বকাপ জয়ের দশ বছর কেটে গেল। সময় এত দ্রুত পেরিয়ে যাবে ভাবতেই পারিনি। দেশের হয়ে দুটো বিশ্বকাপ জিতেছি। আর দুটো বিশ্বকাপ জয়ে অবদান রাখতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করি। ”

আরও পড়ুন :করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর

Advt

Related articles

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...