Thursday, April 2, 2026

লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দিলেই দুয়ারে রেশন: অভিষেক

Date:

Share post:

“ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেবেন, দিদির সরকার বাড়িতে দুয়ারে রেশন দিয়ে যাবে। পয়লা জুন থেকে উন্নয়নের ঢেউ দেখুন বাংলায়”- শুক্রবার, দক্ষিণ ২৪ পরগনায় ম্যারাথন প্রচারে নেমে বললেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে কুলতলি, পরে বারুইপুরে প্রচারসভা করেন তিনি। দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করে বিজেপিকে রাজ্য ছাড়া করার ডাক দেন যুব তৃণমূল সভাপতি।

দক্ষিণ 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। অভিষেক নিজেও ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। দ্বিতীয় দফার আগে থেকেই জেলাজুড়ে বিভিন্ন জায়গায় সভা করছেন তৃণমূল সাংসদ। তিন দফায় দক্ষিণ ২৪ পরগনায় ভোট নিয়ে এদিন, নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, দক্ষিণ 24 পরগনায় আলাদা আলাদা দিনে ভোট করছে কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। তবে তাতেও বিজেপির লাভ হবে না বলে জানান অভিষেক।

কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) সরাতে গিয়ে বিজেপি দিল্লিছাড়া হবে। আমফানের সময় কোথায় ছিল? এখন ডেলি প্যাসেঞ্জারি করছে”।

এদিন ফের বিজেপির ‘সোনার বাংলা’ স্লোগান নিয়ে আক্রমণ করেন অভিষেক। প্রশ্ন তোলেন, কেন সোনার গুজরাত, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান হয়নি?

চৈত্রের তীব্র রোদ উপেক্ষা করে প্রচুর মানুষ জড়ো হন অভিষেকের সভায়। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি দেখে সন্তুষ্ট অভিষেক তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

Advt

Related articles

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...