Monday, April 6, 2026

বিজেপি নয়, নির্দল হিসেবে মনোনয়ন দিলেন মনিরুল ইসলাম

Date:

Share post:

বিজেপির টিকিট পাননি। অবশেষে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে চলেছেন বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম (Manirul Islam)। শনিবার বোলপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন লাভপুর বিধানসভার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম।

২০১১ ও ২০১৬ সালে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে জয়লাভ করেন মনিরুল। পরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক শেষ করে ২০১৯-এ দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন মনিরুল ইসলাম। বিজেপির একাংশের দাবি, লাভপুর (Labpur) আসনে মনিরুল এবার নিজে প্রার্থী না হয়ে ছেলে আসিফ ইসলামকে প্রার্থী করতে চেয়েছিলেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বজিৎ মণ্ডলকে টিকিট দেয়। এর পরেই নির্দল প্রার্থী হিসেবে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করার সিদ্ধান্ত নেন মনিরুল।

মনিরুলের দলীয় প্রার্থীকে সমর্থন না করে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদিও নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারন দেখিয়েছেন মনিরুল। তাঁর বক্তব্য, তিনি যখন অসুস্থ ছিলেন তখন দেখেছেন লাভপুরের মানুষ তাকে কতটা ভালবাসে। তাই তাদের ভালবাসার টানে তিনি লাভপুর থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়তে চান’।

আরও পড়ুন- মমতার রোড শো-এ জনপ্লাবন, উজ্জীবিত হাওড়ার তৃণমূলকর্মীরা

Advt

 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...