Thursday, June 11, 2026

কেন প্রার্থী নন দেবশ্রী? রায়দিঘির সভাতেই ব্যাখ্যা দিলেন মমতা

Date:

Share post:

কেন এবার প্রার্থী নন দেবশ্রী রায় (Debashree Roy)? রায়দিঘির জনসভা থেকে সে ব্যাখ্যা দিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “রায়দিঘির বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ ছিল, তাই প্রার্থী করিনি”। মমতার দাবি, যিনি এখানকার বিজেপি প্রার্থী, তিনি তৃণমূলের টিকিট চেয়েছেন। টিকিট না পেয়ে, উনি বিজেপি (Bjp) চলে গিয়েছেন। এরপরেই কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, “বিজেপির সবটাই তৃণমূলের থেকে ধার করা”।

শনিবার, দক্ষিণবঙ্গ জুড়ে চারটি জনসভা ও একটি রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিমের পর হুগলির তারকেশ্বরে প্রচার সভা রয়েছে তাঁর।

আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনা। সে কথা উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেন, “আমফানের সময় বিজেপি পালিয়ে গিয়েছিল। শুধু আমি এলাকায় থেকে পাহারা দিয়েছি”।

এরপরে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, “বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। বাহিনীর উর্দি পরিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। নন্দীগ্রামেও (Nandigram) বহিরাগতরা ভোটারদের হুমকি দিয়েছে”।

দীর্ঘদিনে বিভিন্ন কারণে স্থানীয় বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে সরব হচ্ছিলেন রায়দিঘির মানুষ। এর পাশাপাশি, দেবশ্রীর সঙ্গে বিজেপির যোগাযোগ নিয়ে রাজনৈতিক মহলে নানা কথা উঠেছে। এসবের প্রেক্ষিতেই এবার স্থানীয় নেতাকে প্রার্থী করেছে তৃণমূল। বাদ পড়েছেন শাসকদলের তারকা প্রার্থী দেবশ্রী রায়। এদিন এলাকায় দাঁড়িয়ে সেই বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেন মমতা।

আরও পড়ুন:ফের যোগী রাজ্য, গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ নাবালিকাকে

Advt

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...