Tuesday, June 9, 2026

ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, ১১ রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

বাংলায় তৃতীয় দফা ভোটের আগে একদিকে যখন রাজনীতির পারদ দিনে দিনে চড়ছে । সেই সময় দেশে ভয়াবহ রূপ ধারণ করে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। কীভাবে সামাল দেওয়া যায় সেই চিন্তাই ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে বর্তমানে। এই মহামারি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


২০২০-র করোনার ছবি ফের স্পষ্ট হচ্ছে ২০২১। বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, করোনার সেকেন্ড ওয়েভ দ্রুত আছড়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে করোনার উদ্বেগের কথা কার্যত মেনে নিয়েছে কেন্দ্রের সরকার। যার ফলে দেশের ১১ রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চায় প্রধানমন্ত্রী। যার মধ্যে সব বেশি চিন্তা মহারাষ্ট্রকে নিয়ে। কারণ মহারাষ্ট্র এখনও সংক্রমনের নিরিখে শীর্ষ আসনেই রয়েছে।

দেশের মধ্যে মহারাষ্ট্র ছাড়াও রয়েছে পাঞ্জাব এবং ছত্তিসগড়। বর্তমানে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে এই তিন রাজ্য। এই তিন রাজ্যে সংক্রমণ ব্যপক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি মুখ্যসচিব কেন্দ্রীয় ক্যবিনেট সচিব রাজীব গৌবা কেন্দ্রিয় স্বাস্থসচিব সব রাজ্যের ডিজিপিও , এধিকারিক এবং নিতি আয়োগের সদস্যরা আলোচনায় বসেছিলেন। বর্তমানে ভারতের করোনার চিত্র অতিব ভয়ংকর। তা পরিসংখ্যানের রিপোর্টেই পরিষ্কার। ২০২০র জুনের করোনা রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে এই বছরের মার্চের সংক্রমন। টিকাকরন শুরু হলেও বর্তমানে কোভিড নাইনটিন (COVID19) যেন আবার মাথাচাড়া দিয়েছে। ৭ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ২৯৫।

Advt

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...