Wednesday, June 17, 2026

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

Date:

Share post:

চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ( legendary actor Soumitra Chatterjee) স্ত্রী দীপা চট্টোপাধ্যায়(Deepa Chatterjee)। স্বামীর প্রয়াণের ঠিক সাড়ে চার মাসের মাথায় মারা গেলেন দীপা দেবী। পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার রাত ২.৫৫ মিনিট নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সৌমিত্র কন্যা পৌলোমী জানিয়েছেন, আজই তাঁর মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহা শ্মশানে।

দীর্ঘদিন ধরেই দীপা চট্টোপাধ্যায় কিডনির সমস্যায় ভুগছিলেন। সেই কারণে তাঁর নিয়মিত ডায়ালিসিস করা হত। গত ৪৫ বছর ধরে দীপাদেবীর সুগারের চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে। সেই সঙ্গে বার্ধক্যজনিত সমস্যাও ছিল বলে জানা গিয়েছে। সাড়ে চার মাসের মাথায় দু-জন কে হাড়িয়ে ফেলুদার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এই প্রসঙ্গে অপুর কন্যা পৌলমি বসু জানিয়েছেন “বাবা চলে যাওয়ার পর থেকেই তাঁর মা খুব ভেঙে পড়েছিলেন। তিনি নাকি বার-বার করে বলতেন এবার আমাকেও যেতে হবে”। সাতপাকে ভালোবাসার উদাহরণ হয়তো একেই বলে। স্বামী যখন নক্ষত্রের দেশে তখন তাঁর কাছেই চলে গেলেন দীপা দেবী।

Advt

 

 

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...