Friday, March 20, 2026

‘আগে দিল্লি সামলান, আমার রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার অধিকার আপনার নেই’: মমতা

Date:

Share post:

মেয়েদের সম্মান জানানো এই সমাজের সবচেয়ে বড় কাজ, যা রাজা রামমোহন রায় করে গেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে গেছেন, সেই কাজটা আমরাও করছি। আগামী কয়েকমাসের মধ্যে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেব।

আরামবাগে ৪০ কোটি টাকার মাস্টার প্ল্যান তৈরি করছি। কাজ শুরু হয়ে গিয়েছে।

নরেন্দ্র মোদি, অমিত শাহ রোজ মিথ্যে কথা বলছেন। দিল্লিতে ৬ বছর আছেন। বাংলার জন্য কী কাজ করেছেন? আগে দিল্লি সামলান। আমার রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার অধিকার আপনার নেই।

তোমার অফিসারদের যদি আমি নির্দেশ করি সেটা কি ঠিক হবে?
Is it correct? No, this is not correct.

During election you are giving instructions to my workers. What do you think of yourself? Are you God?

আপনারা ১৩৫ জন অফিসার-কে repatriate করে দিয়েছিলেন। আমরা বাংলায় কোনোদিন করি নি

বিজেপির কথা শুনে কেউ কেউ দালালি করছেন। রোজ পুলিশ অফিসার বদল করছে কমিশনকে দিয়ে।

আগে ৫০টা আসনে জেতো, তারপর ২৯৪-এর কথা বোলো।

বিজেপির কথায় পোলিং এজেন্টের নিয়ম শিথিল কমিশনের।

যতক্ষণ বাক্স সিল না হচ্ছে কেউ জায়গা ছাড়বেন না। সাহস না থাকলে তৃণমূলের এজেন্ট হবেন না। ন্যাকা কান্না কাঁদলে হবে না

তার চেয়ে মহিলাদের এজেন্ট করে দাও, আমাদের এখানে মহিলারা বুথ এজেন্ট হবেন।

ভোটার আগে ৪৮ ঘন্টা খুব ভাইটাল, তখন ওরা পুলিশ নিয়ে ভয় দেখায়

ওরা চালাকি করে ভোট মেশিন খারাপ করে রেখে দেয়। দরকার হলে চারবারের পর পাঁচ বার গিয়ে নিজের ভোট দিয়ে আসবেন

আমাদের সরকার আসলে বিনা পয়সায় রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে

আমাদের সরকার থেকে প্রতি মহিলাকে ৫০০ থেকে ১০০০ টাকা পাবেন

১৮ বছর বয়স থেকে সব বিধবারা বিধবা ভাতা পাবেন

ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা ক্রেডিট কার্ড করে দেবো।বাবা-মাকে কষ্ট করতে হবে না এরজন্য জামিনদার আমাদের সরকার আরো দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। ২৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে দু পার্সেন্ট সুদ মাত্র।

আমি সাম্প্রদায়িকতার দল করি না, আমি হিন্দু -মুসলিম সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করি

বন্যার জল ঢুকলে তা মুসলমানের বাড়িতে ঢুকছে না হিন্দুর বাড়িতে ঢুকছে তা দেখে না

নিজের ভোট নিজেকে দিতে হবে এবং জোড়াফুলে দিতে হবে। সব উন্নয়নমূলক কর্মসূচি আমাদের চলবে।

Advt

Related articles

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...