Monday, June 22, 2026

পুলিশের যারা এখন রূপ বদলাচ্ছে, কার কত প্রমোশন হয় দেখব: মমতা

Date:

Share post:

ভোটের প্রচারে পুরশুড়ার সভা থেকে রবিবার বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। ভোটের মধ্যে পুলিশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রদবদল হচ্ছে বলে কড়া অভিযোগ তুললেন। মমতা বলেন, বাংলার পুলিশকে এখন দায়িত্ব দিচ্ছে না। দেখে দেখে বলছে, গুজরাটের কে মোদি রয়েছে? গুজরাটের কে সিং রয়েছে? কে শাহ আছে? তাদের দেখে দেখে পুলিশের দায়িত্ব দিচ্ছে! তবে একইসঙ্গে এরাজ্যের পুলিশের একাংশের আচরণ নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মমতা। বারুইপুর পশ্চিমের সভা থেকে তিনি বলেন, বাংলার অনেক পুলিশকে দেখছি রূপ বদলাচ্ছে, কার কত প্রমোশন হল, লক্ষ্য রাখব। সিআরপিএফ প্রসঙ্গে মমতা বলেন, একটা কম্যান্ডো, বড় বড় গোঁফ। আমাকে বলল, ইধর সে হটো। আমি বললাম, ইয়ে কউন হ্যয় রে? কউন কিসকো ভাগায়ে গা, ভাগো ইধর সে।

আরও পড়ুন- ২৩ জওয়ান শহিদ অথচ বাংলায় ভোটের রাজনীতি করছেন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী: কুণাল

Advt

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...