Monday, June 22, 2026

ভয়াবহ আগুন উত্তরাখণ্ডের বিশাল বনাঞ্চলে, মৃত একাধিক

Date:

Share post:

উত্তরাখণ্ডের (Uttarakhand) প্রায় ৬২ হেক্টর বনাঞ্চলে ভয়াবহ আগুন। জানা যাচ্ছে, আগুনের গ্রাসে প্রায় ৩৭ লক্ষ টাকার সম্পত্তি পুড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মারা গিয়েছে ৭ টি পশুও। উত্তরাখণ্ডের প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের বন দফতরের তরফে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে খবর, বনাঞ্চলে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় ১২০০০ গার্ড এবং আগুন পর্যবেক্ষণের জন্য ওয়াচটাওয়ার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) রবিবার দাবানলের খবর নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)-এর সঙ্গে কথা বলেছেন। শাহের নির্দেশে উত্তরাখণ্ডে NDRF-কে নিয়োগ করার কথা বলা হয়েছে। অমিত শাহ এদিন ট্যুইট করে লিখেছেন, ‘উত্তরাখণ্ডের বনাঞ্চলের দাবানল রুখতে NDRF-কে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড সরকারকে হেলিকপ্টার দিয়ে সাহায্য করতে বলা হয়েছে।’

আরও পড়ুন-৫৩ কোটি গ্রাহকের ডেটা ফাঁস ফেসবুকে, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (CM) এই ঘটনার জেরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করেন। তিনি বলেন, ‘আমরা কেন্দ্রের কাছে দু’টি হেলিকপ্টার চেয়েছি, যাতে সেটি দিয়ে উপর থেকে জল দিয়ে বনের আগুন নেভানো সম্ভব হয়।’ সঙ্গে তিনি এও জানিয়েছেন, রাজ্যের বনাঞ্চলে প্রায় ৪০টি আগুনের খবর পাওয়া গিয়েছে। আলমোরা, পাওরি গারওয়াল, নৈনিতাল, তেহরি গারওয়ালে আগুন লেগেছে। ইতিমধ্যেই ১২০০০ বনকর্মী এবং ১৩০০ দমকল নিয়োগ করা হয়েছে।’

Advt

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...