Friday, June 26, 2026

ভোট চাইতে টাকা বিলোচ্ছেন বিজেপি প্রার্থীর ‘অনুগামী’, ভিডিও পোস্ট করলেন মহুয়া মৈত্র

Date:

Share post:

নির্বাচনী প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ উঠল রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এইনিয়ে একটি ভিডিও পোস্ট করে টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, হাত খরচের জন্য টাকা দেওয়া যেতেই পারে। এতে কোনও দুর্নীতি দেখছেন না তিনি।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, নদিয়ার রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী যখন বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালাচ্ছিলেন, ঠিক সেই সময় এক ব্যক্তি এক মহিলার হাতে টাকা তুলে দিচ্ছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনি অ্যারেঞ্জ করুন, স্যার যতক্ষণ বলেছেন, আপনার চিন্তা নেই। ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি।এটা দিয়ে দিলাম। আর এর জন্য আমরা চেষ্টা করছি।’ ভিডিওটি পোস্ট করে মহুয়া মৈত্র লিখেছেন, ‘প্রার্থীর বাড়ি বাড়ি টাকা বিলোনো যদি সত্যি হয়, তাহলে ঘর ঘর মোদি যথার্থই । এরপরই টুইটটি নির্বাচন কমিশনকে ট্যাগ করে ঘটনার দ্রুত তদন্তের আর্জি জানিয়েছেন মহুয়া।

এপ্রসঙ্গে অবশ্য রানাঘাটের দক্ষিণের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কেউ যদি কাউকে ২০০ বা ১০০ টাকা হাতখরচের জন্য বা ফল কেনার জন্য টাকা দেয়, সেটা দিতেই পারে।’

Advt

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...