Friday, June 26, 2026

পাকিস্তান জিন্দাবাদ বললেই এনকাউন্টার: বিজেপি নেতার মন্তব্যে সমর্থন দিলীপের

Date:

Share post:

“আমরা যারা সংখ্যালঘু, তারা ৩০ শতাংশ। বাকিরা ৭০ শতাংশ। এই ৭০ শতাংশ নিয়ে ওরা গদিতে বসবে। আমরা যদি এই ৩০ শতাংশ লোককে নিয়ে একদিকে হয়ে যাই, তাহলে চার-চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে।” এমন মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন বীরভূমের (Birbhum) নানুরের তৃণমূল নেতা শেখ আলম। পরে নিজের ভুল বুঝে শেখ আলম ক্ষমাও চেয়ে নেন। এবার তার পাল্টা জবাব দিতে গিয়ে আরও বড় বিতর্কের সৃষ্টি করলেন বিজেপি (BJP) জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, দেশদ্রোহিদের এনকাউন্টার করা হবে। এই বিজেপি নেতার মন্তব্যকে সমর্থন করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার প্রচারে বেরিয়ে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা শেখ আলমকে পাল্টা জবাব দিয়ে বলেন, “তৃণমূলের শাসন ব্যবস্থায় পাকিস্তান হবে একথা বলা যায়। কিন্তু বিজেপির শাসন ব্যবস্থায় পাকিস্তান তৈরি হবে বললে এনকাউন্টারই হবে। যারা ভারতকে চারখানা পাকিস্তান করবে বলবে, যারা পাকিস্তানের ‘ডন’ পত্রিকার এডিটরকে ডেকে এনে বলবে, দেখুন আমি কী সুন্দর মিনি পাকিস্তান বানিয়েছি, তাদের এনকাউন্টার করা হবে না তো গলায় মালা পরানো হবে কি? ভারতে থেকে পাকিস্তান জিতলে যারা বোম ফাটাবে, তাদের এনকাউন্টার করা হবে। ২ মে রাজ্যে বিজেপি সরকার হবে। নানুরে ভাই তারক সাহা জিতবে এবং এখানে যারা দেশদ্রোহিতা করবে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, তাদের নিশ্চিত এনকাউন্টার করা হবে।”

আরও পড়ুন-আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে, মন্তব্য দিলীপের

বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তিনি সরাসরি বলেন, ২ মে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন বিজেপি ক্ষমতায় আসবে। নানুরে ভাই তারক সাহা জিতবে এবং এখানে যারা দেশদ্রোহিতা করবে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে, তাদের নিশ্চিত এনকাউন্টার করা হবে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...