Friday, June 26, 2026

একা মহিলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন, ফের মুখ্যমন্ত্রী হলে আরও উন্নয়ন হবে: জয়া

Date:

Share post:

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দূত হয়ে তিনি এসেছেন বাংলায়। তৃণমূলের হয়ে প্রচার করবেন। আর এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা বহিরাগতের তকমা এক মুহূর্তে ঝেড়ে ফেললেন জয়া বচ্চন (Jaya Bacchan)। বললেন, “আমার নাম জয়া বচ্চন। তার আগের নাম জয়া ভাদুড়ি। বাবার নাম তরুণকুমার ভাদুড়ি (Tarunkumar Bhaduri)। আমরা প্রবাসী বাঙালি; তবে বাঙালি”। এই ভাবে শুরু করে তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ভূয়সী প্রশংসা করলেন সমাজবাদী পার্টির সাংসদ।

তিনি বলেন, “মমতাজির জন্য অনেক সম্মান-ভালবাসা। একা মহিলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন। তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করছেন। ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে চলছেন”।

জয়া বচ্চনের প্রচারে আসার খবরে গেরুয়া শিবির বলেছিল, “উনি তো অভিনেত্রী”। তার জবাব দিয়েছেন জয়া। বলেছেন, “এখানে অভিনয় করতে আসিনি। অখিলেশ যাদব আমাকে তৃণমূলকে সমর্থন জানাতে প্রচারের জন্য পাঠিয়েছেন”। তার জন্য অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়েছেন ধন্যি মেয়ে।

স্পষ্ট ভাষায় জয়া জানিয়েছেন, “আমার ধর্ম আমার থেকে ছিনিয়ে নেবে না, আমার গণতন্ত্র আমার থেকে ছিনিয়ে নেবে না”। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আহ্বান জানিয়েছেন জয়া। তিনি বলেন, সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবথেকে বেশি সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলে এখানে আরো আরো উন্নয়ন হবে। “মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।”

তৃণমূলের হয়ে প্রচারের জন্য তিনদিন বাংলায় থাকবেন জয়া বচ্চন। প্রথম দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মত স্পষ্ট করে দেন তিনি। সোমবার তৃণমূল ভবনে তাঁকে সম্বর্ধনা দেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু (Purnendu Basu) । উপস্থিত ছিলেন দোলা সেনও (Dola Sen)।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...