Saturday, February 21, 2026

বাজপেয়ী-আদবানির তৈরি বিজেপি’র জন্মদিনে বার্তা দেবেন মোদি

Date:

Share post:

রাত কটলেই বিজেপির জন্মদিন।

চার দশক আগে, ১৯৮০ সালের ৬ এপ্রিল জনসঙ্ঘের নেতারা অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে জনতা পার্টি থেকে বেরিয়ে গঠন করেন ‘ভারতীয় জনতা পার্টি’ বা বিজেপি৷ সূত্রের খবর, দলের জন্মদিনে নেতা- কর্মীদের বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৮০ সালের ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি (BJP) গঠিত হয়। দলের প্রথম সভাপতি হন অটল বিহারী বাজপেয়ী (Atal behari Bajpayee )। ১৯৫১ থেকে টানা ১৯৭৭ পর্যন্ত বিজেপি দলটি পরিচিত ছিলো ‘জনসঙ্ঘ’ নামে৷ ১৯৭৭ সালে, জরুরি অবস্থা পরবর্তী প্রথম নির্বাচনে এই জনসঙ্ঘ মিশে যায় মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সন্মিলিত বিরোধী জোট ‘জনতা পার্টি’-তে৷ ১৯৮০ সাল পর্যন্ত জনসঙ্ঘ শরিক ছিলো জনতা পার্টি’-র৷

চার দশক আগে, ১৯৮০ সালের ৬ এপ্রিল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির (LalKrishna Advani) নেতৃত্বে জনতা পার্টি থেকে বেরিয়ে এসে গঠন করেন ‘ভারতীয় জনতা পার্টি’ বা বিজেপি৷ ১৯৮৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে বিজেপি। সেবার মাত্র দুটি আসনে জিতেছিল পদ্ম- শিবির। এর পরই বাজপেয়ী- আদবানি’র ঐকান্তিক চেষ্টায় এগিয়ে যায় বিজেপি। ১৯৮০ থেকে ২০২১, ৪০ বছরে এতখানি রাস্তা পেরিয়ে ২ সাংসদের দল ২০১৪ সাল থেকে দেশের ক্ষমতায়।

রাত পোহালেই ৬ এপ্রিল, বিজেপির ৪১তম জন্মদিন। ওই দিন সারা দেশের পার্টির নেতা-কর্মীদের ভার্চুয়াল বার্তা দেবেন নরেন্দ্র মোদি (Modi)।

Advt

spot_img

Related articles

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...