Tuesday, June 23, 2026

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অনিল দেশমুখ

Date:

Share post:

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের(Anil Deshmukh) বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের(paramveer Singh) গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো টালমাটাল মহারাষ্ট্র রাজনীতি(Maharashtra Politics)। সোমবার বোম্বে হাইকোর্টে ছিল এই মামলায় শুনানি। অন্যদিকে এনসিপির(NCP) বৈঠকের পর সোমবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন অনিল দেশমুখ। সবমিলিয়ে সপ্তাহের শুরুতে ফের একবার অনিল দেশমুখ মামলায় চাপে পড়ল মহারাষ্ট্রের জোট সরকার।

সোমবার অনিল দেশমুখ মামলায় বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষণের পর রুদ্ধদ্বার বৈঠকে বসেন এনসিপির শীর্ষ নেতৃত্বরা। যেখানে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, অনিল দেশমুখ, অজিত পাওয়ার ও সুপ্রিয়া সোলের মতো নেতৃত্বরা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই মামলাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি যেভাবে ক্ষুন্ন হচ্ছে তা সামাল দিতে কী অনুমতি নেওয়া হবে সে নিয়ে আলোচনা করা হয়। আর সেখানে উঠে আসে অনিল দেশমুখের ইস্তফা প্রসঙ্গ। এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধারের কাছে গিয়ে ইস্তফাপত্র পেশ করেন দেশমুখ।

আরও পড়ুন:বাজপেয়ী-আদবানির তৈরি বিজেপি’র জন্মদিনে বার্তা দেবেন মোদি

প্রসঙ্গত, সোমবার হাইকোর্টের তরফে জানানো হয়েছিল অনিল দেশমুখ এর বিরুদ্ধে পরমবীর সিং যে অভিযোগ তুলেছেন তা নিঃসন্দেহে গুরুতর। দেশমুখের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে ১৫ দিনের মধ্যে তার প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। পাশাপাশি আদালতে তবে এটাও জানানো হয়েছে তোলাবাজির মতো গুরুতর এই মামলায় রাজ্য পুলিশ তদন্ত করে তবে আইন প্রক্রিয়ার উপর মানুষের বিশ্বাস উঠে যাবে। আগামী ১৫ দিনের মধ্যে এই মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট সিবিআইকে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

Advt

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...