Friday, April 3, 2026

প্রয়াত হলেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শশীকলা

Date:

Share post:

শোকের ছায়া বলিউডে। চলে গেলেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শশীকলা। রবিবার মুম্বইয়ের কোলাবায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। পদ্মশ্রী প্রাপ্ত এই অভিনেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বলিউড জগতের নামিদামি ব্যক্তিরা।

১৯৫৩ সালে অভিনয় জগতে হাতেখড়ি। ‘তিন বাতি চার রাস্তা’ সিনেমা করে প্রথম নজর কাঁড়েন শশীকলা। এরপর একের পর এক অভিনয়। কিন্তু ১৯৬২ সালের ‘আরতি’ ছবিতে অভিনয়ই তাঁকে খ্যাতি এনে দেয়।তারপর আর পেছনে তাকাতে হয়নি কিংবদন্তী এই অভিনেত্রীকে। খল চরিত্র হোক কিংবা কমেডি, শশীকলার অভিনয় ক্ষমতা স্বীকৃত হয়েছে বারবার। ২০০৭ সালে ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত হন এই বর্ষীয়ান অভিনেত্রী। পরবর্তী সময়ে ২০০৯ সালে ভি শান্তারাম লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও পান তিনি।
মীনা কুমারী, অশোক কুমার, প্রদীপ কুমারের মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘খুবসুরত’, ‘অনুপমা’, ‘আয়ি মিলন কি বেলা’র মতো সুপারহিট ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। নব্বই দশকে শাহরুখ-সলমনদের সঙ্গে রুপোলি পরদায় দেখা গিয়েছে তাঁকে। ‘বাদশাহ’ (১৯৯৯) ছবিতে শাহরুখ খানের মায়ের ভূমিকায় ছিলেন শশীকলা। পরবর্তী সময়ে ব্লকবাস্টার ‘কভি খুশি কভি গম’ (২০০১) ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।



Advt






 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...