Saturday, June 27, 2026

ISF প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের, গো-ব্যাক স্লোগান

Date:

Share post:

ভোটবঙ্গে এবার জনরোষের মুখে পড়লেন সংযুক্ত মোর্চা সমর্থিত ISF প্রার্থী। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় (Haroya) আব্বাসের (Abbas Siddiqi) দলের প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দেওয়া হয় গো ব্যাক স্লোগান।

আজ, সোমবার শাসন ও বেলেঘাটা এলাকায় প্রচারে যান ISF প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি। সেখানে গেলে তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাদিন্দারা। সঙ্গে ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরাও। ঝাঁটা-জুতো, কালো পতাকা দেখানোর পাশাপাশি দেওয়া হয় গো ব্যাক স্লোগান। প্রবল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন ISF প্রার্থী কুতুবউদ্দিন।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বাম জমানার ৩৪ বছরে যারা এলাকায় এলাকায় অত্যাচার চালিয়েছেন, তাদের নিয়েই প্রচারে আসায় ISF প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এখানে সিপিএমের কোনও জায়গা নেই। আর তাদের সঙ্গে জোট বেঁধেছে ISF, তাই জনরোষের মুখে পড়তে হয়েছে আব্বাসের দলের প্রার্থীকে।

অন্যদিকে, বিধাননগর ও রাজারহাট-গোপালপুর বিধানসভায় আক্রান্ত হওয়ার অভিযোগ করেছে বিজেপি। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, গতকাল, রবিবার মাঝরাতে বিধাননগর বিধানসভার লেকটাউনে বিজেপির নেতা-কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

আবার রাজারহাট-গোপালপুর বিধানসভার কৈখালির চিড়িয়া মোড়ে বিজেপি পার্টি অফিসে। ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পতাকাও পুড়িয়ে দেওয়া হয় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। দুটি পৃথক ঘটনায় লেকটাউন ও এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। যা ঘটেছে, তা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পরাজয় নিশ্চিত জেনে তৃণমূলের বদনাম করতেই নিজেদের দলের গণ্ডগোলকে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...