Sunday, April 26, 2026

তিন দিক ঘিরে জওয়ানদের ওপর চলে গুলিবর্ষণ, উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

রবিবার ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে ২২ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। এবং ৩১ জন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে ১০-১২ জন মাওবাদী জওয়ানদের গুলিতে নিকেশ হয়েছে। সেই গুলির লড়াইয়ের সময় মাওবাদীদের এক বিশাল ফাঁদে পা দিয়েছিলেন সেনা জওয়ানরা। উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।

সিআরপিএফ কর্তা কুলদীপ সিং জানিয়েছেন, ছত্তিশগড়ে আধাসেনার অভিযানে কোনও কৌশলগত ত্রুটি ছিল না। ভুল ছিল না গোয়েন্দা তথ্যেও। সূত্রের খবর, ৪০০ মাওবাদী তিন দিক থেকে ঘিরে ধরেছিল সিআরপিএফ জওয়ানদের বিশাল বাহিনীকে। গাছপালা কম থাকায় ওই রকম এলাকায় এমনভাবে কোনঠাসা করেই জওয়ানদের ওপর গুলিবর্ষণ করেছিল মাওবাদীরা। শক্তিশালী আইইডি বিস্ফোরণও ঘটানো হয়।

আরও পড়ুন-মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অনিল দেশমুখ

জানা গিয়েছে, সিআরপিএফের কাছে খবর ছিল মাওবাদীদের দুই শীর্ষ নেতা মাডভি হিডমা এবং তার সঙ্গী সুজাতা বিজাপুরের কাছে লুকিয়ে আছে। যা আসলে ছিল মাওবাদীদের পাতা ফাঁদ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ভুল তথ্যের ভিত্তিতেই মাওবাদী দমন অভিযান চালায় সিআরপিএফ। কিন্তু সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কুলদীপ গতকালের ঘটনাকে জওয়ানদের ব্যর্থতা বলতে রাজি নন। তিনি বলেছেন, “যদি গোয়েন্দা তথ্য ভুল হত, তবে বাহিনী অভিযানেই যেত না। কৌশল ব্যর্থ হলে তিনটি ট্র্যাক্টরে নিহত মাওবাদীদের দেহ সরাতে হত না।”

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, মাওবাদী দমন অভিযানে নেমেছিলেন সেনা জওয়ানরা। মাওবাদী নেতা হিডমা, যাকে ধরার চেষ্টা চলছে দীর্ঘ দিন ধরে। ওইদিন গোয়েন্দাদের কাছে খবর ছিল, সে ওই এলাকাতেই রয়েছে। হিডমার উপস্থিতি ও মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে রবিবার ভোরে অভিযানে নামে সিআরপিএফ, কোবরা, ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও অন্য বাহিনীর ১৫০০ জওয়ান। কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালাতে ওত পেতে বসেছিল হিডমার নেতৃত্বধীন মাওবাদীদের একটি দল। জাগারগুন্ডা-জোঙ্গাগুড়া-তারেমের একটি এলাকায় ৭৯০ জন জওয়ানের একটি দলকে লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা। প্রায় ৩ ঘণ্টা দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। এতেই মৃত্যু হয়েছে জওয়ানদের। সেই লড়়াইয়ে ২৫-৩০ জন মাওবাদীও নিহত হয়েছে বলে দাবি জওয়ানদের।

Advt

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...