Tuesday, June 9, 2026

দৈনিক  সংক্রমণ পেরলো এক লাখ ! ৮ এপ্রিল  সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে জরুরী বৈঠকে মোদি

Date:

Share post:

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ লাখের গণ্ডি পেরোতেই নড়েচড়ে বসল মোদি সরকার । কীভাবে মারণ ভাইরাস মোকাবিলা করা যায় তার পথ খুঁজতে আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। ওইদিন সন্ধ্যা সাড়ে ছটায় ভার্চুয়ালি ওই বৈঠক হবে।
অতিমারির প্রথম ঢেউয়ে যা হয়নি, তাই হল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে। দেশের দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ১ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশে এক দিনে এত লোক এর আগে আক্রান্ত হননি । গত বছর ১৭ সেপ্টেম্বর দেশের দৈনিক সংক্রমণ ছিল ৯৭ হাজার ৮৯৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৪ জন। গোটা করোনা পর্বে দেশের কোনও একটি রাজ্যে একদিনে সংক্রমণের নিরিখে যা সর্বোচ্চ। সে রাজ্যে বিভিন্ন জেলার পাশাপাশি মুম্বইয়ের অবস্থাও খারাপ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের বাণিজ্যনগরীতে নতুন আক্রান্ত ১১ হাজার ১৬৩ জন। মহারাষ্ট্র ছাড়াও ছত্তীসগঢ়, কর্নাটক, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং গুজরাতেও কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে।
সংক্রমণের পাশাপাশি বেড়েছে দেশের দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। এর মধ্যে ২২২ জনই মহারাষ্ট্রের। দিল্লি এবং উত্তরপ্রদেশেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। দেশে সংক্রমণের হারও গত ক’দিনে বেড়েছে। সোমবার তা পৌঁছে গিয়েছে ১১.৫৯ শতাংশে।

Advt

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...