Wednesday, June 24, 2026

আসল খেলা তো হবে কলকাতায়’‌, তৃতীয় দফার আগে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Date:

Share post:

শুধু তৃণমূল নয়, ‘খেলা হবে’ নিয়ে ক্রমশই স্বচ্ছন্দ হয়ে উঠছেন বিজেপির রাজ্য সভাপতিও৷  রজ্যে তৃতীয় দফার ভোট মঙ্গলবার। ২৪ ঘন্টা আগে, রবিবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, “খেলা শেষ হয়ে গিয়েছে।’‌

আর সোমবার বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেছেন, “তৃতীয় দফার ভোটের পর আর কেউ মাঠে নামার কেউ সাহস পাবেন না। আসল খেলা হবে কলকাতায়।”

 

তৃতীয় দফার ভোটের আগে দিলীপবাবুর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এদিন দিলীপ ঘোষ বলেন, “আমরা যেমন চেয়েছিলাম তেমনই খেলা হয়েছে। আমরা খেলেছি প্রথম দু’‌দফায়৷ বাকিরা মাঠের বাইরে চলে গিয়েছে। তৃতীয় দফার পর থেকে আর মাঠে নামার সাহস পাবে না। কলকাতায় এবার কেমন ভোট হয় দেখবেন। আসল খেলা এবার কলকাতায় হবে।”

এর পরেই প্রশ্ন উঠেছে, বিজেপি কী কলকাতার জন্য আলাদা কোনও কৌশল সাজাচ্ছে ? কলকাতায় ভোটের দিন কী হিংসার আবহ তৈরি করবে বিজেপি ? না’কি সবটাই বিজেপির ফাঁকা আওয়াজ ? উঠছে এমন নানা প্রশ্ন।

Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...