Monday, April 6, 2026

তুমুল উত্তেজনার মধ্যেও লড়াকু সুজাতা, প্রাণনাশের চেষ্টার অভিযোগ কমিশনে

Date:

Share post:

তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ। তার মধ্যেই প্রতিবাদী তিনি। আরামবাগের তৃণমূল (Tmc) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Madal Khan)। তৃতীয় দফার নির্বাচনে তাঁকে ঘিরেই তুমুল বিক্ষোভ আরান্ডিতে। মঙ্গলবার, এই কেন্দ্রে আরান্ডির মহল্লাপাড়া এলাকায় একটি বুথ থেকে অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সুজাতার অভিযোগ, তৃণমূল ভোটারদের ভয় দেখায় বিজেপি। বুথ দখলের চেষ্টা চালায়। তিনি যাওয়ার পরে তাঁর সঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকরা ভোট দিতে বেরিয়ে পড়েন।

অভিযোগ, সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েন সুজাতা। তাঁর অভিযোগ, গ্রামবাসীরা তাঁকে জানান বুথ দখল করতে চাইছিল বিজেপি (Bjp)। মহিলাদের ধর্ষণ করার, খুন করার হুমকি দেয়। এরপরেই তাঁর দিকে বাঁশ, ইট নিয়ে তাড়া করা হয়। বাঁশ হাতে বেশ কয়েকজন তাড়া করায় চাষের জমিতে নেমে যেতে বাধ্য হন সুজাতা। মারধর করা হয় তাঁকে। কিন্তু তাতেও ভয় পাননি সুজাতা। উলটে আক্রমণকারীরদের মুখোমুখি দাঁড়িয়ে তাঁদের জবাব দেন এই লড়াকু নেত্রী।

তাঁর মাথায়, কোমরে আঘাত করা হয়েছে। সুজাতা অভিযোগ করেন, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি। ২৬৩ ও ২৬৩এ বুথে ভোট বয়কটের দাবি জানান সুজাতা। ঘটনার প্রেক্ষিতে কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুজাতা। তিনি কমিশনকে জানিয়েছেন, বিপুল সংখ্যায় বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। কমিশন যেন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়।

আরও পড়ুন:দলের কর্মকাণ্ডের সাক্ষী দেশের মানুষ: বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবসে নরেন্দ্র মোদি

গত লোকসভা নির্বাচনে বোলপুরে তাঁর স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর (Soumitra Khan) হয়ে নির্বাচন করান সুজাতা। কীভাবে, বিরোধিতার সামনে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, সেই অভিজ্ঞতা তাঁর আছে। তখন শিবির আলাদা ছিল। কিন্তু এবার নিজের কেন্দ্রে সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগিয়েছেন বলে মতে অনেকের।

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...