Tuesday, March 17, 2026

করোনা সংক্রমনে রাশ টানতে দিল্লিতে নাইট কার্ফু জারি ৩০ এপ্রিল পর্যন্ত

Date:

Share post:

লাগামছাড়া করোনার সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে দেশজুড়ে। মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লিতেও বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। তাই দিল্লি সরকারের তরফে নাইট কার্ফু জারি করা হলো। রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু চলবে। এই Corona virus New Delhi night carfewব্যবস্থা বলবৎ থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। পাশাপাশি দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে এ বার থেকে সারা দিনরাতই খোলা থাকবে করোনা টিকা কেন্দ্রগুলি।

করোনা সংক্রমণ যাতে সীমা না ছাড়ায়, তাই নাইট কার্ফুর সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি কার্ফু জারি থাকবে। জরুরি পরিষেবা বাদে সমস্ত রকম যান চলাচল ও সাধারণ মানুষের গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল অবধি এই নিয়ম জারি থাকবে। যে যে বিধিনিষেধ জারি হয়েছে তার একটি তালিকা দিয়েছে দিল্লি সরকার। সেটি হল :

১) যানবাহন চলাচলে কোনও বিধিনিষেধ থাকবে না।

২) রাতে কেউ করোনা টিকা নিতে চাইলে ই-পাস দেখাতে হবে।

৩) রেশন দোকানের মালিক, মুদি দোকান, ফল সবজি ও ওষুধের দোকানের মালিকরাও এই ই-পাসের সুবিধা পাবেন।

৪) সংবাদ মাধ্যমের কর্মীরাও ই-পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবে।

৫) চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তরা নিজেদের আইডি কার্ড দেখিয়ে কার্ফু চলাকালীনও যাতায়াত করতে পারবেন।

৬) যাত্রীরা বাস বা ট্রেনের টিকিট দেখালে তাঁদের যাতায়াতেও ছাড় দেওয়া হবে।

৭) অসুস্থ রোগী ও উত্তর সত্তা অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে।

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই কেবল বাস, মেট্রো, অটো, ট্যাক্সিতে করে যাতায়াত করতে পারবেন।

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...