Friday, June 19, 2026

তারকেশ্বরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে! জুতাপেটা করলেন গ্রামবাসীরা

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (CRPF) বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ। হুগলির (Hooghly) তারকেশ্বরে (Tarkeswar) রামনগর গ্রামে এক নাবালিকার (Minor) শ্লীলতাহানি (Molestation) করেছে আধা সামরিক বাহিনীর জওয়ানরা। অভিযোগ, গতকাল টিউশন থেকে বাড়ি ফেরার পথে ভোটের ডিউটিতে থাকা কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

যদিও তারা কুকর্ম করতে গিয়ে ব্যর্থ। মেয়েটির চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় হুগলির তারকেশ্বরে। আধা সামরিক বাহিনীর ওই দুই জওয়ানের উপর চাড়াও হয় স্থানীয়রা। জনরোষের গিয়ে পড়ে তাদের উপর। মারধরের পাশাপাশি জুতোপেটা করা করা হয় অভিযুক্ত ওই দুই জওয়ানকে।

এই ঘটনার বিচার চেয়ে স্থানীয় রামনগর থানায় গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ অবস্থান করতে থাকে। রাজ্যে চলছে তৃতীয় দফার হাইভোল্টেজ নির্বাচন। আর তার আগেই এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। রক্ষকই ভক্ষকের ভূমিকায়। এরা কীভাবে মানুষকে নিরাপত্তা দেবে? এই প্রশ্নও উঠছে।

আরও পড়ুন:বিজেপিকে হারানোর লক্ষ্যে ‘অশোকদা’কে জেতাতে আসরে বাইচুং ভুটিয়া

Advt

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...