Friday, June 19, 2026

বিজেপিকে হারানোর লক্ষ্যে ‘অশোকদা’কে জেতাতে আসরে বাইচুং ভুটিয়া

Date:

Share post:

কিশোর সাহা : লক্ষ্য যেন বিজেপিকে হারাও! তাই সিকিমে ঘাঁটি গেড়ে থেকেও শিলিগুড়ির ভোটের বাজারের ফের শোরগোল ফেলে দিলেন বাইচুং ভুটিয়া। কারণ, ৫ বছর আগে যিনি অশোক ভট্টাচার্যকে হারাতে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, সেই বাইচুং এবার তাঁর “অশোকদা”কে জেতাতে আসরে নেমে পড়লেন। ভিডিও বার্তায় ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সরাসরি জানিয়ে দিলেন, “অশোক ভট্টাচার্য অতি ভালো মানুষ, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের জন্য তিনি বিস্তর ভাল কাজ করেছেন। অশোকদা দারুণ অভিজ্ঞ, আন্তরিক, প্রাণবন্ত ও সৎ নেতা। অশোকদার মত নেতা শুধু বাংলার জন্য নয়, সারা ভারতেই প্রয়োজন। তাই আপনাদের ভোট ভাল মানুষ, ভাল নেতাকেই দিন। আমার তরফ থেকে অশোকদাকে অনেক শুভেচ্ছা।”

তা হলে আপনি ৫ বছর আগে ভোটে দাঁড়িয়ে অশোকদাকে হারাতে পরিশ্রম করেছিলেন কেন! জবাবে বাইচুং বলেছেন, সেটা একটা অনুরোধের বিষয় ছিল এবং তা তিনি ভুলে গিয়েছেন। এবং বাইচুং জানিুয়ে দেন, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের মতো মানুষেরই প্রয়োজন।

আরও পড়ুন-ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, ট্যুইটে অভিযোগ মমতার

আগামী ১৭ এপ্রিল শিলিগুড়ি বিধানসভার ভোট। সে দিনই বর্ধমান, নদীয়া, দার্জিলিং, জলপাইগুড়িতে ভোট হবে। শিলিগুড়িতে এবার তৃণমূলের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। হিসেব মতো বাইচুংয়ের বার্তা ওমপ্রকাশবাবুর পক্ষেই যাওয়ার ছিল। কিন্তু, আপাতত তৃণমূলের সঙ্গে দূরত্ব থাকায় বাইচুং অশোকবাবুর হয়ে আসরে নেমে পড়েছেন।

বাইচুংয়ের ঘনিষ্ঠ মহলের খবর, সিকিমে ভোটের আগে নিজস্ব দল গড়েছিলেন বাইচুং। সে সময়ে বিজেপির সহযোগিতা চেয়েও পাননি বলে তাঁর তরফে কয়েকজনের অভিযোগ। তাই এবারের ভোটে বিজেপিকে হারানোর লক্ষ্য রয়েছে বাইচুংয়ের। সেই সঙ্গে গত ২০১৬ সালে শিলিগুড়িতে তাঁর হয়ে অনেক নেতাই প্রচার করেননি বলে বাইচুংয়ের ক্ষোভ-অভিযোগ ছিল। তা থেকেই পুরানো প্রতিদ্বন্দ্বীকে এবার জেতাতে ভিডিও বার্তা দিয়েছেন বাইচুং।

Advt

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...