Saturday, April 4, 2026

ফের বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা. রাজনীতিতে কী সত্যিই সৌরভ

Date:

Share post:

জল্পনা জিইয়ে রেখে ঠিক তৃতীয় দফার ভোটের আগেই বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা গেল মহারাজকে। তাহলে কী গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, সেইনিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু কথা হল, ঠিক কার সঙ্গে দেখা করলেন দাদা?

বিজেপি প্রার্থী অশোক দিন্দা সোমবার সৌরভের সঙ্গে দেখা করার পর একটি ছবি টুইট করেন।সেখানে দিন্দা লেখেন, ‘‌দীর্ঘ সময় পর দাদার সঙ্গে দেখা।’‌ এরপরই দিন্সেদার এই টুইট ঘিরে শুরু হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ দিন্দা দেখা করলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে?‌ তাহলে কী জল্পনাকে সত্যি করে পদ্মশিবিরেই যোগ দিতে এই বৈঠক সারলেন দুই ক্রিড়া ব্যক্তিত্ব নাকি অন্যকিছু। এহেন হাজারো প্রশ্ন উঠছে। যদিও দুতরফের কেউই এইনিয়ে কোনও প্রতিক্রয়া জানাননি।
দীর্ঘদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে বিভিন্ন জল্পনাই চলছে। এমনকি একসময় কানাঘুষো এটাও শোনা গিয়েছে যে ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসবেন বাংলার মহারাজ। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর ব্রিগেডের মাঠে মোদির সভায় মিঠুনের সঙ্গে তাঁরও থাকা নিয়ে জল্পনা চলছিল।তবে রাজনীতিতে তাঁর যোগদান প্রসঙ্গে সৌরভ জল্পনা উস্কে এক সাক্ষাৎকারে বলেন, ‘‌দেখব, কোন দিকে জীবন এগোয়। দেখা যাক, কী হয়?‌’‌
এর আগে অবশ্য দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন তিনি। সেইসময় তাঁর অসুস্হতার খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক বিজেপি নেতা। তবে পাশে ছিলেন তৃণমূল নেত্রীও। দীর্ঘদিন বাড়িতেই কাটিয়েছেন সৌরভ। যদিও দিলীপ ঘোষ তাঁর যোগদান নিয়ে বলেছিলেন, ‘‌আমার এ নিয়ে কোনও ধারণা নেই। বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনাও জানি না।’‌
বাংলার মহারাজ আদও রাজনীতিতে অংশ নেবেন কিনা , তার উত্তর দেবে সময়। আপাতত ২মে পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...