Sunday, April 26, 2026

শুরু হয়ে গেল তৃতীয় দফার নির্বাচন, সুষ্ঠু ভাবে ভোট সম্পূর্ণ করতে চায় নির্বাচন কমিশন 

Date:

Share post:

ঘড়ি ধরে ঠিক সকাল ৭ টায় শুরু হয়ে গেলো ভোটগ্রহণ (West Bengal assembly election 2021)। আজ মঙ্গলবার ৬ এপ্রিল বাংলার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট (3rd fase election)। মোট ৩১টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ চলছে। এই ৩১ টি আসনেই সংখ্যালঘু এবং তপশিল সম্প্রদায়ের ভোটের সংখ্যা অনেকটা বেশি। ফলে এই আসনগুলির ফলাফল কেমন হবে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রথম দুই দফা নির্বাচন পর্ব মোটের উপর নির্বিঘ্নে মিটেছে। তবে এ বার আরও সতর্ক থাকতে চাইছে নির্বাচন কমিশন। তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তিন বিধানসভা কেন্দ্রকে। মোট ৬১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। তার মধ্যে হাওড়ায় থাকছে ১৪৪ কোম্পানি। হুগলিতে থাকছে ১৬৭ এবং দক্ষিণ চব্বিশ ৩০৭ কোম্পানি বাহিনী।

ভোটের কথা মাথায় রেখে আজ সন্ধ্যা থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার ১৬ টি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে কমিশন। পাঁচজনের বেশি মানুষ জড়ো হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা, এই তিন জেলার ৩১ টি আসনে ভোটগ্রহণ। গত ১০ বছর ধরে ঘাসফুলের দুর্গ হিসেবে পরিচিত এই তিন জেলা। যদিও গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের হার শাসকদলকে বেশ চাপে রেখেছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্রের কিছু ভুল নীতির জন্য এবার ভোটের সমীকরন বদলাতে পারে। এই ৩১ টি আসনের মধ্যে মোট ১৩ জন মহিলা প্রার্থী। এদের মধ্যে তৃণমূলের মহিলা প্রার্থী রয়েছেন চারজন। বিজেপির ও বামেদের মহিলা প্রার্থী দুজন। আর অন্যন্য মহিলা প্রার্থী পাঁচজন। যেহেতু রাজ্যের মোট বৈধ ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, সেই কারণে তৃণমূল বিজেপি উভয় শিবিরকেই নানাভাবে মহিলা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করতে দেখা দিয়েছে।

তৃতীয় দফার ভোট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ৩১ টি আসনে তপশিলি জাতিভুক্ত অর্থাত্‍ এসসি সম্প্রদায়ের ভোটার ২৯ শতাংশ। তফশিলি উপজাতিভুক্ত ভোটার দুই শতাংশ। মুসলিম ভোটার ২৯ শতাংশ। প্রায় রাজ্যের গড় হারের সমান। এই দফায় মুসলিম ভোট একটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। যে কারণে এই সব কেন্দ্রগুলোতে বিজেপি বিশেষ একটা সুবিধা করতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক গবেষক দের একটি অংশ। কিন্তু এ বার ময়দানে আব্বাস সিদ্দিকি রয়েছেন। ফলে মুসলিম ভোট ভাগের একটা ভয় থেকেই যাচ্ছে।

Advt

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...