Tuesday, June 23, 2026

‘ তৃণমূল নেত্রীকে জেতাতেই হবে, মমতা জিতলে সংস্কৃতি জিতবে’: জয়া বচ্চন

Date:

Share post:

দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুর সমর্থনে রোড শো করলেন জয়া বচ্চন। দমদমের বরফকল থেকে ঢাক-ডোল বাজিয়ে এই রোড শো শুরু হয়। দমদমের গোরাবাজারে এই শো শেষ হয়। অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চনকে দেখতে রাস্তার দুধারে ভিড় করেন সাধারণ মানুষ।  এদিন রোড শো-র শেষে জয়া বলেন, ‘আমাদের সকলকে মিলে বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি সবকিছু বাঁচিয়ে রাখতে হবে। তারজন্য আমাদের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে হবে। ভোট দিতে হবে। এটাঈ আমাদের শক্তি।  তা যেন আমরা কোনওদিনই না হারায়। মমতা জিতলে সংস্কৃতি জিতবে। আর তার জন্য সবাইকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে হবে। ভোট দিতে হবে। নির্বাচনী লড়াই নিজেদের অস্তিস্ত্বকে বাঁচিয়ে রাখার লড়াই।’ ‘আজেবাজে’ লোক এসে বাংলার সংস্কৃতি, সম্মান নষ্ট করতে চাইছে বলেও তোপ দাগেন তিনি।’

রাজ্যে পা দিতেই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একের পর এক প্রচার চালাচ্ছেন জয়া বচ্চন। গতকাল টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনেও একটি রোড শো করেন তিনি। এদিন সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো মিঠুন প্রসঙ্গে জানতে চাইলে জয়া বচ্চন বলেন, ‘যার যা ইচ্ছা, বিশ্বাস সেই অনুযায়ী কাজ করতেই পারে।’ তারপরই জোড়েন, নিজের বিবেককে নিজেকেই জবাব দিতে হবে।’

Advt

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...