Tuesday, March 24, 2026

জৈব সুরক্ষা বলয়ে থাকা নিয়ে মুখ খুললেন মহারাজ

Date:

Share post:

এবার জৈব সুরক্ষা বলয়ে থাকা নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট( Bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। করোনার (corona) জন্য খেলোয়াড়দের জীবন বদলে গিয়েছে বলে মনে করেন মহারাজ। তবে জৈব সুরক্ষা থাকা নিয়ে বিদেশিদের থেকে ভারতীয়দের সহ্য ক্ষমতা অনেক বেশি মনে করেন সৌরভ।

এদিন তিনি বলেন, “গত ছয়-সাত মাসে ক্রিকেটারদের কাছে জীবন বেশ কঠিন হয়ে পড়েছে। জৈব বলয়ে থেকে খেলার জন্য মাঠ ও টিম হোটেলের ঘর ছাড়া তাদের অন্য কোথায় যাওয়ার উপায় নেই। এই বলয়ে থাকতে হলেও পেশাদার জগতে সবাইকে মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে হয়। সত্যি বলতে করোনার জন্য খেলোয়াড়দের জীবন একেবারে বদলে গিয়েছে।”

এরপাশাপাশি মহারাজ আরও বলেন,”দীর্ঘ ক্রিকেট জীবনে অনেক বিদেশির বিরুদ্ধে খেলেছি। ওরা শুধু মানসিক অবসাদে থাকার অজুহাত দেয়। সেই জায়গা থেকে আমাদের ভারতীয়দের সহ্য ক্ষমতা অনেক বেশি।”

আরও পড়ুন:কেকেআরের সব থেকে আগ্রাসী মানসিকতার অধিনায়ক হলেন গম্ভীর,বলছেন ক‍ামিন্স

Advt

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...