Sunday, June 21, 2026

বঙ্গে তৃতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি থাকলেও দেশের বাকি রাজ্যে শান্তিতেই শেষ হল নির্বাচন

Date:

Share post:

৬ এপ্রিল মঙ্গলবার পশ্চিমবঙ্গ(West Bengal) ও অসমে(Assam) সম্পন্ন হল তৃতীয় দফার নির্বাচন(election)। তবে শুধু এই দুই রাজ্য নয় দেশের আরও দুটি রাজ্য কেরল(kerala) ও তামিলনাড়ুর(Tamil Nadu) পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও(Puducherry) শেষ হয়েছে নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার দেশের ২০ কোটিরও বেশি মানুষ আজ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে এখনও ৫ দফার ভোট গ্রহণ বাকি থাকলেও অসমে ছিল আজ শেষ দফার নির্বাচন। পাশাপাশি কেরল তামিলনাড়ু ও পুদুচেরিতেও আজ এক দফাতেই শেষ হল ভোটগ্রহণপর্ব।

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে আজ তিন জেলায় ৩১ টি কেন্দ্রে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। ২০১৬ সালে এই ৩১টি কেন্দ্রের মধ্যে ২৯ টি আসনে জিতেছিল শাসকদল তৃণমূল। এদিনের নির্বাচনে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন। বঙ্গে তৃতীয় দফার নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ। অন্যদিকে শেষ দফায় ৪০ আসন বিশিষ্ট অসমে মূল লড়াই ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস(Congress) মহাজোটের মধ্যে। শেষ পাওয়া খবরে সেখানেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন পর্ব। শেষ পাওয়া খবরে অসমে তৃতীয় তথা শেষ দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৯৪ শতাংশ।

পাশাপাশি তামিলনাড়ুতে ২৩৪ টি আসনে বিক্ষিপ্ত কিছু অশান্তিকে সঙ্গী করেই শেষ হয়েছে নির্বাচন। এই রাজ্যে মূল লড়াই ছিল এআইডিএমকে ও জোটসঙ্গী বিজেপি(BJP) ও পিএমকের মধ্যে। পাশাপাশি বিরোধী জোটে ছিল ডিএমকে, কংগ্রেস সহ বেশ কয়েকটি ছোট দল। বিকেল পাঁচটা পর্যন্ত তামিলনাড়ুতে ভোট পড়েছে ৬৪.৯২ শতাংশ। এছাড়াও শেষ পাওয়া খবরে ১৪০ আসনবিশিষ্ট কেরল ও ৩০ আসন বিশিষ্ট পুদুচেরিতেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নির্বাচন। বিকেল ৫টা পর্যন্ত কেরল ও পুদুচেরিতে যথাক্রমে ভোট পড়েছে ৬৯.৯৫ শতাংশ এবং ৭৭.৯০ শতাংশ। কেরলে একদফার এই নির্বাচনে সিপিআইএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের সাথে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের লড়াইয়ে কেরলে ক্ষমতার রাশ কার হাতে ওঠে তার উত্তর মিলবে আগামী ২ মে। পাশাপাশি পুদুচেরিতে কংগ্রেস সরকারের পতনের পর এত দিন রাষ্ট্রপতি শাসন জারি ছিল সেখানে। মঙ্গলবার এখানে ৩০ টি আসনে নির্বাচনের মূল প্রতিপক্ষ জোট সঙ্গী কংগ্রেস-ডিএমকে ও বিজেপি- এআইএনআরসি।

Advt

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...