Sunday, June 28, 2026

মোদি ‘মিথ্যাবাদী’, প্রমাণ দিয়ে মাথাভাঙার জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

Date:

Share post:

নারায়ণী ব্যাটেলিয়ন নিয়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে । কিন্তু তা এখনও অ্যাপ্রুভ হয়নি। সেই নথি তুলে ধরে মোদিকে ‘মিথ্যেবাদী’ বলে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালচিনির পর মাথাভাঙায় একটি জনসভা করেন মমতা। সেখান থেকেই সরকারি কিছু নথি তুলে ধরেন এবং তা পড়েও শোনান। এমনকি সেইসব নথি জনগণকে দিয়েও পড়ান। এরপরই মমতা বিজেপিকে ‘মিথ্যবাদী’ বলে কটাক্ষ করেন।
এদিন জনসভায় মমতা মোদির ‘দিদি ও দিদি’-র সম্বোধন প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার গুরুত্ব আছে বলেই ওঁ আমাকে ভ্যাঙায়’। তবে ওদের কথা শুনবেন না। বিজেপি মিথ্যেবাদী দুঃশাসন। ওরা নাটক করতে ওস্তাদ। ১০০ টা লোককে নিজে মারবে, তারপর চোখ দিয়ে জল বের করবে। পুলিশের পোশাক পড়ে মানুষকে ভয় দেখাবে। তাই সাবধান থাকবেন। ওদের নেতারা ভয় দেখাতে এলে ছবি তুলে রাখুন। সেন্ট্রাল পুলিশ ভয় দেখালে ছবি তুলে রাখবেন। সেল থেকে রেল সব বন্ধ করে দিচ্ছে। ’ মাথাভাঙার জনসভা থেকে মোদি -শাহ কে আক্রুমণ করে তৃণমূল নেত্রী বলেন, ‘ধর্ম শেখাতে এসেছেন? আমি ব্রাক্ষণ ঘরের মেয়ে কিন্তু আমি নমঃশূদ্র-এর হাতের খাবার খায়। পি এম কেয়ারের টাকা কোথায় গেল? মোদি তো গুজরাতের লোক। আর ওরা বাংলা শাসন করবে?’
এদিন মাথাভাঙার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কোচবিহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম করেছি। আগামী মে মাস থেকে আরও অনেক সুবিধা দেওয়া হবে। বিধবা ভাতা, SC,ST দের হাতখরচ, কৃষকবন্ধুদের ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে রেশন দেওয়া হবে। শুধু তাই নয় ‘দুয়ারে’ পৌঁছে দেওয়া হবে রেশন। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সবই দেওয়া হবে। সঙ্গে থাকবে নিরাপত্তাও। তাই সকাল সকাল ভোট দিন। জোড়াফুলে ভোট দিন’।
তৃতীয় দফার দিনে মাথাভাঙার জনসভা থেকে সেন্ট্রাল পুলিশের বিরুদ্ধেও প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। জানান, আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ মণ্ডলের ওপর হামলার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...