Sunday, June 28, 2026

নিজের কেন্দ্রে আক্রান্ত বিজেপির তারকা প্রার্থী পাপিয়া

Date:

Share post:

তৃতীয় দফার নির্বাচনের দিন উলুবেড়িয়া দক্ষিণের(uluberia south) বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর(papiya Adhikari) উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের(TMC) বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির(BJP) তরফ থেকে প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে প্রার্থীর উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির।

আহত বিজেপি কর্মীদের হাসপাতালে দেখতে যাওয়ার পথে আক্রান্ত হন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। তৃতীয় দফা নির্বাচনে সকাল থেকেই রাজ্যের শাসক বিরোধীদের আক্রান্তের খবর উঠে আসছিল। দুপুরে আক্রান্ত হন হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী। জানা গিয়েছে দলীয় কর্মী সমর্থকদের হাসপাতালে দেখতে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাপিয়া অধিকারীর উপর চড়াও হয়। এরপরেই তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে জানা গিয়েছে। গত কয়েক দিন ধরে জোড়া ফুল বাহিনীর দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রার্থীর বক্তব্য, তৃণমূলের কর্মীরা ভোটারদের ভয় দেখাচ্ছে বিভিন্ন বুথে বুথে। অন্যদিকে একধিক বিজেপি কর্মী ২০২১ এর নির্বাচনে তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে হয়েছে বলেও জানান তিনি। আহত কর্মীদের দেখতে যাওয়ার সময় প্রার্থীকে দেখতে পেয়ে গালিগালাজ করা হয়। যার ফলে উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরেই তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:মোদি ‘মিথ্যাবাদী’, প্রমাণ দিয়ে মাথাভাঙার জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

এদিনের ঘটনায় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাপিয়া অধিকারী জানান “গত দশ বছর ধরে রাজ্যের মানুষ অন্ধকারে আছে।” গোটা রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী তথা একুশের নির্বাচনের প্রার্থী।

Advt

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...