Monday, April 6, 2026

‘কয়লা ধুলে ময়লা যায় না’, তৃণমূলকে তোপ মোদির

Date:

Share post:

রাজ্যে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন ফের একবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার দুটি জনসভা ছিল মোদির। যার প্রথমটি ছিল কোচবিহারের রাসমেলা ময়দানে। সেখান থেকে শাসক দল তৃণমূলকে একদফা আক্রমণের পর বিকেলে হাওড়ার ডুমুরজলার জনসভা থেকে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদি। এদিনের জনসভা থেকে যদি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন শাসন রাজ করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। এটাই তো আসল পরিবর্তন। ২ মের পর বিজেপির যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হতে চলেছে তা এই পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ।’ সরাসরি তৃণমূলকে নিশানায় নেন নরেন্দ্র মোদি।

তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘বাংলায় দুর্নীতি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। যে এমএসএমই বাংলার গর্ব ছিল, তার কী হাল হয়েছে। জুট, ব্যামিন্টনের শাটলকক, এমন অনেক সরঞ্জামের চাহিদা বেড়েছে। কিন্তু এরাজ্যে তালা। তার একটাই কারণ। বাংলায় বহু বছরের কুশাসন। দিদির সরকারের দুর্নীতি। আজও যা কালও তা। দিদি বাংলার সঙ্গে যা করেছেন সেই সত্যি সামনে এসেছে।’

আরও পড়ুন:উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে নিজের ভোট নিজে দিন, বার্তা রাহুল- প্রিয়াঙ্কার

পাশাপাশি হাওড়ার জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘বাংলা পুরো দুনিয়ায় ভারতের পরিচিতির প্রতীক। হাওড়া ব্রিজ কানেক্টিভিটির প্রতীক। কিন্তু দুর্নীতি হাওড়াকে শুধু দুর্দশা দিয়েছে। বিল্ডিং প্ল্যান, পাওয়ার কানেকনশন, কাটমানি, তোলাবাজি। ইলেকশন না করিয়ে লোকাল সিভিক বডিতে দুর্নীতি। নিউটাউন থেকে কীভাবে সিন্ডিকেট ব্যবসা চালু হল তা আজ চর্চার বিষয়। রাস্তা জলে ভরে থাকে আর ঘরে জল আসে না। দূষিত জল খেয়ে বাচ্চারা অসুস্থ হয়। এই সমস্ত কিছুর পরিবর্তন দরকার।’

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে যদি বলেন, ‘দিদি বাংলার মানুষদের ত্রস্ত করে রেখেছেন। বাংলার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। বাংলায় ভাবুক আবেগপ্রবণ লোক আছেন। আপনি বাংলার মানুষের মন ভেঙে দিয়েছেন। দিদি মনে রাখবেন, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। কয়লা ধুলে ময়লা যায় না।’

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...