Saturday, April 4, 2026

আজীবন প্রেসিডেন্ট থাকতে ফের রাশিয়ায় আইন পরিবর্তন ‘ক্ষমতালোভী’ পুতিনের!

Date:

Share post:

ক্ষমতার লোভ আর কাকে বলে! নিজের ব্যক্তিগত উচ্চাশা চরিতার্থ করতে ইচ্ছেমত আইন পরিবর্তন করে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বৈরাচারী পুতিনের সর্বশেষ কীর্তিটি হল, রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদ আরও বাড়ানো। এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত অনায়াসে তিনি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন।

ইতিমধ্যেই দুদশক দেশের সর্বোচ্চ পদে কাটিয়ে দিয়েছেন পুতিন। নিজের ক্ষমতার পথ মসৃণ করতে বিরোধী স্বরকে দমন করার কোনও পন্থাই ছাড়েননি স্বৈরাচারী পুতিন। বিরোধীদের হয় নানা মামলা দিয়ে জেলে পোরা হয়েছে না হলে খুনের চেষ্টা। পথের কাঁটা তুলে ফেলে আজীবন গদি ধরে রাখতে এবার ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। এজন্য ছ’বছর করে আরও দু’টি মেয়াদ প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ রেখে তৈরি আইনে তিনি নিজেই চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। আইনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ায় পুতিন নিজের ক্ষমতায় থাকার সম্ভাবনার দরজাও খুলে দিলেন। আইন মোতাবেক ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন তিনি। এখনই পুতিন দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে গত বছর এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। গত বছর জুলাইয়ে অনুষ্ঠিত এক গণভোটে এই প্রস্তাবকে জোরালো ভাবে সমর্থন করেন রুশ জনগণ। গত মাসে বিলটি অনুমোদন পায়। বিলটি আইন হিসেবে অনুমোদন পাওয়ায় পুতিন তাঁর চলতি মেয়াদ শেষে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন। তাঁর এবারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে।

আরও পড়ুন-   মোদিজি…ওওও… মোদিজি..পাল্টা কটাক্ষে প্রধানমন্ত্রীকে তুলোধনা কুণালের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...