Monday, April 6, 2026

বাংলা ও অসমের পাশাপাশি আজ ভোট কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতেও

Date:

Share post:

৬ এপ্রিল মঙ্গলবার পশ্চিমবঙ্গ(West Bengal) ও অসমে(Assam) চলছে তৃতীয় দফার নির্বাচন(election)। তবে শুধু এই দুই রাজ্য নয় দেশের আরও দুটি রাজ্য কেরল(kerala) ও তামিলনাড়ুর(Tamil Nadu) পাশাপাশি কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরিতেও(Puducherry) চলছে এক দফার নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর মঙ্গলবার দেশের ২০ কোটিরও বেশি মানুষ আজ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। পশ্চিমবঙ্গে এখনো ৫ দফার ভোট গ্রহণ বাকি থাকলেও অসমে আজ শেষ দফার নির্বাচন। পাশাপাশি কেদল তামিলনাড়ু ও পুদুচেরিতে আজ এক দফাতেই শেষ হবে ভোটগ্রহণপর্ব।

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে আজ তিন জেলায় ৩১ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ২০১৬ সালে এই ৩১টি কেন্দ্রের মধ্যে ২৯ টি আসনে জিতেছিল শাসকদল তৃণমূল । তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসন বিশিষ্ট অসমে মূল লড়াই বিজেপি নেতৃত্বাধীন ও কংগ্রেস(Congress) মহাজোটের মধ্যে। পাশাপাশি তামিলনাড়ুতে ২৩৪ টি আসনে চলছে নির্বাচন। এখানে মূল লড়াই আইডিএমকে ও জোটসঙ্গী বিজেপি(BJP) ও পিএমকের মধ্যে। পাশাপাশি বিরোধী জোটে লড়ছে ডিএমকে কংগ্রেস সহ বেশ কয়েকটি ছোট দল। তাছাড়া তামিলনাড়ু নির্বাচনে এবারের সবচেয়ে বড় চমক হলো কমল হাসানের এমএনএম।

আরও পড়ুন:প্রচারে ব্লু-ফিল্মের নায়ক, প্রার্থীর চরিত্র প্রশ্নের মুখে! দুর্গাপুরে মহিলা কেলেঙ্কারিতে অস্বস্তিতে বিজেপি

পাশাপাশি মঙ্গলবার ১৪০ আসনবিশিষ্ট কেরল ও ৩০ আসন বিশিষ্ট পুদুচেরিতেও চলছে নির্বাচন। একদফার এই নির্বাচনে সিপিআইএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের সাথে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের লড়াই এবার কেরলে। পাশাপাশি পুদুচেরিতে কংগ্রেস সরকারের পতনের পর এত দিন রাষ্ট্রপতি শাসন জারি ছিল সেখানে মঙ্গলবার এখানে ৩০ টি আসনে নির্বাচনের মূল প্রতিপক্ষ জোট সঙ্গী কংগ্রেস-ডিএমকে ও বিজেপি- এআইএনআরসি।

Advt

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...