Saturday, April 4, 2026

তৃতীয় দফায় তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনার ১৬ কেন্দ্রে সব বুথে জারি ১৪৪ ধারা

Date:

Share post:

রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণের আগে আরও কড়া মনোভাব দেখালো নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের ৩ জেলায় ৩১ কেন্দ্রে ভোটগ্রহণ। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ

দক্ষিণ ২৪ পরগনা। যেখানে ঊনিশের লোকসভা নির্বাচনে প্রবল মোদি হাওয়ার মধ্যেও অটুট ছিল তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। পাশাপাশি, হাওড়া ও হুগলির যে সকল আসনে ভোট গ্রহণ হবে, তার জন্য মোতায়েন করা হয়েছে ৭০৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র বুথের নিরাপত্তায় থাকছে ৬১৮ কোম্পানি।

আরও পড়ুন : মমতার ছবি বিকৃতির অভিযোগ তৃণমূলের, উত্তপ্ত ভাতার

দ্বিতীয় দফায় হাইভোল্টেজ নন্দীগ্রামে(Nandigram) ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এবার দক্ষিণ ২৪ পরগনার ১৬ কেন্দ্রের প্রতিটি বুথেই জারি করা হচ্ছে ১৪৪ ধারা। সোমবার সন্ধে সাড়ে ছটা থেকে ১৪৪ ধারা লাগু হয়েছে। বুথের ২০০ মিটারের মধ্যে থাকবে ওই নিষেধাজ্ঞা। হাওড়া ও হুগলির মোট ১৫টি আসনে ভোট নেওয়া হচ্ছে। তবে সেখানে বুথের ১০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...