Friday, June 19, 2026

মমতার ছবি বিকৃতির অভিযোগ তৃণমূলের, উত্তপ্ত ভাতার

Date:

Share post:

বাংলায় ইতিমধ্যেই দু’দফায় ভোটদান পর্ব হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মোট ৬০ টি আসনে ভোটদান হয়েছে। তার মধ্যেই একেবারে চূড়ান্ত পর্যায়ে জোরকদমে চলছে ভোট প্রচার। সব রাজনৈতিক পক্ষই প্রচারের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে। এমন সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিকৃত করা হলো পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রে।

আরও পড়ুন : ভোটের মধ্যেই বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন অর্জুন ঘনিষ্ঠ যুবনেতা প্রিয়াংশু

ভাতারের নিত্যানন্দপুর গ্রামে রাস্তার পাশে লাগানো হয়েছিল তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারীর প্রচারে একটি ব্যানার। তাতে একদিকে রয়েছে প্রার্থীর ছবি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে সিঁথিতে সিঁদুর এঁকে দেওয়া হয়েছে। আর কপালে গোল করে লাল টিপ পরিয়ে দেওয়া হয়েছে। এভাবে দলনেত্রীর ছবি বিকৃত করা হয়েছে। এই খবর হু হু করে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান তৃণমূল কর্মী-সমর্থকরা। সেখানে তারা কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।

স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকদের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই তৃণমূল সুপ্রিমো আর ছবি বিকৃত করেছে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Advt

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...