Friday, June 19, 2026

উত্তরবঙ্গে ভূমিকম্প, কেঁপে উঠল একাধিক জেলা

Date:

Share post:

হঠাৎ ভূমিকম্প কেঁপে উঠল উত্তরবঙ্গ। সোমবার আচমকা রাত ৮.৫০ নাগাদ জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার সহ গোটা বাংলার উত্তরাংশ কেঁপে ওঠে প্রবল ভূমিকম্পে। অসমের কয়েকটি অঞ্চল এবং বিহারেও কম্পন অনুভূত হয় বলে খবর মিলেছে।

আরও পড়ুন : ভোটের মধ্যেই বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন অর্জুন ঘনিষ্ঠ যুবনেতা প্রিয়াংশু

জানা গিয়েছে, সোমবার শিলিগুরি, কোচবিহার মালদা, উত্তর এবং দক্ষিন দিনাজপুর এদিন হঠাৎ ভূমিকম্প ফলে কেঁপে ওঠে। পাশাপাশি রায়গঞ্জ থেকেও কম্পনের খবর মিলেছে। উত্তরবঙ্গে মানুষের বক্তব্য অনুযায়ী পাঁচ থেকে ছয় সেকেন্ড মাটি কাঁপতে থাকে। যার ফলে ভয় পেয়ে স্থানীয় মানুষেরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে কেউ কেউ দিতে থাকে উলুধ্বনি। এদিন কম্পনের মাত্রা ছিল ৫.৪ রিখটার স্কেল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center For seismology ) বা এনসিএস-এর দেওয়া তথ্য অনুসারে সোমবারের ভূমিকম্পের(Earthquake ) কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে সিকিম-নেপাল(Nepal-sikkim) সীমান্ত অঞ্চলে। তবে সোমবারের এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এখনো কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Advt

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...